৫ উপায়ে শিশুদের করোনা ঝুঁকিমুক্ত রাখা যায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৪ ১৭ আগস্ট ২০২০
সারাবিশ্বে করোনাভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা তুলনামূলক কম। যদিও এ মহামারিতে এখন পর্যন্ত সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখের অধিক।
এ বিষয়ে পুরো বিশ্বের ৬৩৩২টি গবেষণা মূল্যায়ন করে দেখেছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন-ইউসিএল এবং লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন। সেগুলো শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং তাদের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়া নিয়ে পরিচালিত।
এসব গবেষণা মূল্যায়নের পর দুটি প্রতিষ্ঠান যে তথ্য দিয়েছে তা হলো-করোনায় আক্রান্ত কারও সংস্পর্শে এলে প্রাপ্তবয়স্ক কোনও ব্যক্তির তুলনায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৬% কম। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হলেও মারাত্মক অসুস্থ হওয়া কিংবা মারা যাওয়ার ঝুঁকি বাচ্চাদের কম থাকে।
বাংলাদেশে শিশুদের মধ্যে করোনার সংক্রমণ রয়েছে কিনা সেটি বোঝাটাই অনেক কঠিন বলে মনে করেন শিশু বিশেষজ্ঞ ডা. হেলেনা বেগম। তিনি বলেন, অনেক পরিবারের মানুষ বুঝতেই পারে না, তাদের বাচ্চা কোভিড আক্রান্ত কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের কোনও উপসর্গ থাকে না। যাদের জ্বর নাই, কাশি নাই, ছোট বাচ্চা হলে তো বলতেই পারে না গলা ব্যথা হয়েছে, সেই কারণে বোঝাটাই কঠিন।
ডা. হেলেনা বেগম বলেন, দেশে শিশুরা যেসব রোগে আক্রান্ত হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসতন্ত্রে সংক্রমণ। আর এর উপসর্গ হচ্ছে নাক দিয়ে পানি পড়া, কাশি দেয়া, ঘড়-ঘড় করে শব্দ করা, কোনও কোনও ক্ষেত্রে গলাব্যথা অথবা কানে ব্যথা।
তার মতে, করোনার উপসর্গগুলোও অনেকটা একই রকম। সেই কারণে সাধারণ সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের প্রদাহ নাকি করোনা তা বোঝা যায় না।
তিনি বলেন, যেসব পরিবারের করোনা সংক্রমণ হয়েছে বা রোগীর সংস্পর্শে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা যেসব শিশুর বাবা-মায়েদের বাধ্য হয়ে বাইরে যেতে হয়, সেসব শিশুর মধ্যে কোনও ধরনের উপসর্গ দেখা দিলেই তাকে পরীক্ষা করাতে হবে। সেই সঙ্গে পরিবারের অন্য সদস্যদের থেকে তাদের আলাদা করে ফেলতে হবে।
সেক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে, শিশুদের থেকে করোনা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কতটা থাকে। কারণ, পরিবারে শিশুদের সঙ্গে অন্য সদস্যদের মেলামেশায় সাধারণত কোনর বিধি-নিষেধ থাকে না। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে তাদের মেলামেশার পরিমাণ অনেক বেশি থাকে।
শিশুরা কি করোনাভাইরাস ছড়ায়?
শিশুরা কতটা সহজেই করোনা ছড়াতে পারে সেই বিষয়ে তেমন কোনও পরিষ্কার তথ্য পাওয়া যায় না।
এ নিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডন-ইউসিএল এবং লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন জোরালো তথ্য দিয়েছে। তাতে উল্লেখ করা হয়, ভাইরাস সংক্রমণের ৩১টি ক্লাস্টারের ওপর চালানো গবেষণায় দেখা যায়, মাত্র তিনটি ক্লাস্টারে সংক্রমণ শিশুদের থেকে হয়েছে। অর্থাৎ তাদের থেকে সংক্রমণ ছড়ানোর হার ১০%।
গবেষকরা মনে করেন, যেহেতু শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক কম, তাই তাদের থেকে অন্যদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও তুলনামূলক কম।
অনেকটা একই তথ্য দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা শিরিনও। তিনি বলেন, শিশুদের মধ্যে যদি করোনার সংক্রমণের উপসর্গগুলো বেশি থাকে, তাহলে ঝুঁকিও বেশি থাকে। আর উপসর্গ মৃদু বা উপসর্গহীন হলে সেক্ষেত্রে ঝুঁকির মাত্রাটা কমে যায়। যাদের মধ্যে জ্বর এবং কাশি থাকবে তাদের থেকে সংক্রমণের মাত্রাটা বেশি।
এ ভাইরোলজিস্ট বলেন, পরিবারে যদি কোনও শিশু করোনায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়ানোর আশঙ্কা থাকে। তবে এক্ষেত্রে বাবা-মা বা যারা সেবা দিয়ে থাকেন তাদের মধ্যে বেশি থাকে।
পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা দিন
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজীর আহমেদ বলেন, কোভিড আক্রান্ত শিশুদের থেকে সংক্রমণের ঝুঁকি কতটা তা দুটি বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমটি হচ্ছে, শিশুর হাঁচি-কাশির মতো উপসর্গ বেশি থাকলে তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকবে। আর উপসর্গ মৃদু থাকলে বা কম থাকলে ঝুঁকি কিছুটা কম থাকবে। কারণ, এতে ড্রপলেটস নির্গত হওয়ার বিষয়টি জড়িত থাকে।
দ্বিতীয়টি হচ্ছে, কন্টাক্ট টাইম বা সংস্পর্শে আসার সময় কতটা। অর্থাৎ তার মতে, যদি কোভিড আক্রান্ত কোনও শিশু দীর্ঘ সময় ধরে বয়স্ক কারও সংস্পর্শে থাকে তাহলে ঝুঁকির মাত্রাটা এমনিতেই বেড়ে যাবে। তবে সব মিলিয়ে শিশুদের থেকে বড়দের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি খুব বেশি না বলেও জানান তিনি।
ঝুঁকি কমাতে হলে কী করতে হবে?
শিশুদের থেকে বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমাতে হলে কিছু পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্টরা। এর মধ্যে রয়েছে-
১. শিশুদের আলাদা রাখা
শিশুরা যেহেতু সংক্রমণ ছড়ানোর বিষয়ে খুব বেশি কিছু বোঝে না, তাই পরিবারের অন্য সদস্য বিশেষ করে যারা বয়স্ক এবং যাদের অন্য কোনও স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদেরকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। প্রয়োজনে দরজা বন্ধ রাখতে হবে; যাতে শিশুরা কাছে আসতে না পারে।
২. বাইরে থেকে এসে সরাসরি শিশুদের সংস্পর্শে না যাওয়া
বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ তাই শিশুদের বাইরে যাওয়ার মাত্রাও কম। তাই সেক্ষেত্রে তাদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্য যারা বাইরে যান, তাদের থেকে শিশুদের দূরে রাখতে হবে। সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত না হয়ে বা বাইরে থেকে এসে শিশুদের সংস্পর্শে যাওয়া যাবে না।
৩. আক্রান্ত শিশুদের হাসপাতালে আইসোলেশন করা
শিশুরা কোভিড আক্রান্ত হলে প্রয়োজনে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে আলাদা ইউনিট বা ব্যবস্থা করা যেতে পারে; যেখানে শুধু শিশুদেরই আইসোলেশনে রাখা হবে। এক্ষেত্রে সব শিশুর মধ্যে উপসর্গ থাকবে বলে তারা নিজেরা নিজেদের জন্য ঝুঁকি হিসেবে আবির্ভূত হবে না।
৪. পরিবারের অন্য সদস্যদের মাস্ক পরা
যেহেতু শিশুদের সব সময় মাস্ক পরিয়ে রাখা সম্ভব নয়, সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের তা ব্যবহার করতে হবে। এছাড়া অন্য স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে বয়স্কদের আলাদা করে ফেলার ব্যবস্থা করতে হবে।
৫. শিশুদের সচেতন করা
শিশু বিশেষজ্ঞ ডা হেলেনা বেগম মনে করেন, কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে হলে শিশুদের মধ্যেও সচেতনতার অভ্যাস গড়ে তুলতে হবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং বুঝিয়ে বলতে হবে।
তিনি বলেন, এক্ষেত্রে যেসব পরিবারে কোভিড রোগী রয়েছে; সেসব পরিবারের বাচ্চাদের কিছু কিছু অভ্যাস মিনার কার্টুনের মতো বুঝিয়ে বলার সিদ্ধান্ত নিতে হবে। যেমন-শরীরের কোথায় কোথায় হাত দেয়া যাবে না, কোনও কিছু যেনতেনভাবে ফেলে রাখা যাবে না, কোথায় যাওয়া যাবে না। সেই সঙ্গে শিশুদের বুঝিয়ে বলতে হবে কী কী খাবার বেশি খেতে হবে। কোন কোন কাজগুলো বেশি বেশি করতে হবে।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

