অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২২ ২১ ডিসেম্বর ২০২২
৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে কাতার থেকে আর্জেন্টিনায় পাড়ি দেয় লিওনেল মেসিরা। তাদের বরণ করার জন্য রাস্তায় জড়ো হয় হাজার হাজার সমর্থক। আলবিসেলেস্তেদের অভ্যর্থনা জানানো হয় ছাদখোলা বাসে। সেখানেই ঘটে বিপত্তি। সমর্থকদের অভ্যর্থনা গ্রহণকালে বড় দুর্ঘনার মুখোমুখি হতে যাচ্ছিলেন মেসিরা। তবে তাৎক্ষণিক প্রচেষ্টায় এ যাত্রায় বেঁচে যায় বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা।
তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার থেকে স্বপ্নের ট্রফি নিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজ দেশে পা রাখে লিওনেল মেসিরা। তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার উৎসবে মুখর আর্জেন্টিনা। রাজধানী বুয়েনোস আইরেসে জনস্রোত। মেসিদের বরণ করতে আগে থেকেই সেখানে উপস্থিত ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে নেমে টারমাকে অপেক্ষমাণ সে ছাদখোলা বাসে ছড়েই শহর প্রদক্ষিণ করেছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা।
বুয়েনোস আইরেসে রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন মেসিরা। বাসের এ কোণে কিছুটা উঁচু জায়গায় মেসির সঙ্গে বসেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা। হঠাৎ করে রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাদের সামনে। দ্রুতই মাথা নিচু করে দুর্ঘটনার হাত থেকে বাঁচেন তারা। তবে এক পাশে থাকা লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তার মাথায় তারের হালকা আঘাত লাগে। পড়ে যায় তার মাথায় থাকা টুপিটি।
এর আগে কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে, পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















