টাইগারদের দায়িত্ব পেলেন মুম্বাই ইন্ডিয়ানসের কোচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৪ ৮ এপ্রিল ২০২৫
জিম্বাবুয়ে সিরিজের আগে ফিল্ডিং কোচের শূন্যতা পূরণ করে নিলো বাংলাদেশ। সামনের সিরিজ থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন জেমস পামেন্ট। সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশ বংশোদ্ভূত কিউই কোচের নিয়োগের খবর জানিয়েছে বিসিবি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছেন ৫৬ বছর বয়সী কোচ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এর আগে সিলেটে শনিবার শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন পর্বের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবেন পামেন্ট। বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে সবশেষ কাজ করেছেন শেন ম্যাকডারমট। তার বিদায়ের পর ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ হিসেবে কয়েক সিরিজে দায়িত্ব পালন করেন সহকারী কোচ নিক পোথাস। গত ডিসেম্বরে পোথাসও পদত্যাগ করলে এই পদে দেখা দেয় শূন্যতা।
ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলের সঙ্গে নতুন চুক্তি করে বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পামেন্ট। তিনি বলেন, খুবই প্রতিভাবান ও সম্ভাবনাময় বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বিভিন্ন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পামেন্টের। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। টানা সাত আসর মুম্বাইয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও কাজ করেন তিনি। নিউ জিল্যান্ড, নিউ জিল্যান্ড 'এ' ও নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে কিউইদের সহকারী কোচ ছিলেন পামেন্ট। এছাড়া লম্বা সময় নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল নর্দার্ন ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ ছিলেন তিনি। সত্তরের দশকে ইংল্যান্ডে জন্ম নিলেও পরবর্তীতে নিউ জিল্যান্ডে স্থায়ী হন পামেন্ট। খেলোয়াড়ি জীবনে অকল্যান্ডের হয়ে খেলেন তিনি। ১৪টি প্রথম শ্রেণি ও ৩৩টি লিস্ট 'এ' ম্যাচে সীমাবদ্ধ তার ক্রিকেট ক্যারিয়ার।
পামেন্টের অন্তর্ভুক্তিতে এখন পাঁচ সদস্যে পরিণত হলো বাংলাদেশের কোচিং প্যানেল। গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামার পর ফিল সিমন্সের সঙ্গেও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে বিসিবি। সিনিয়র সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে আছেন নাথান কিলি।
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো
















