অস্ট্রেলিয়ায় মুসলিম-খ্রিস্টানের প্রার্থনার পর নামল বৃষ্টি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৫ ৬ জানুয়ারি ২০২০
চারিদিকে শুধু দাউদাউ করে আগুন জ্বলছে। যেগুলো সব প্রায় নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরইমধ্যে ৬ রাজ্যের তিন রাজ্য আগুনে পুড়ে ছাই। ৫০ কোটি বন্য প্রাণী আগুনে পুড়ে মারা গেছে। এবার চতুর্থ রাজ্যেও আগুন লেগেছে। ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং পশুসম্পদ ও দেশীয় বন্যপ্রাণীর মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এমন অবস্থায় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
এরই মধ্যে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন দেশটির সব ধর্মাবলম্বী মানুষ। রবিবার অ্যাডিলেডের বোনিথন পার্কে নামাজের আয়োজন করেছিল স্থানীয় মুসলিম সম্প্রদায়। যাতে খ্রিস্টানরাও যোগ দেন।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল ও আমিরাতের দৈনিক খালিজ টাইমসে এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে, রোববার মুসলিম ধর্মাবলম্বীদের আয়োজিত ওই নামাজের জামাতে যোগ দিয়েছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও। ধর্মের ভেদাভেদ ভুলে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তারা।
দুই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার অস্ট্রেলিয়ার একদল মুসলিম দাবানল সংকট থেকে উত্তরণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে জমায়েত হয়েছিলেন ওই পার্কে। তাতে অংশ নেন অর্ধশতাধিক পুরুষ, নারী এবং শিশু। তারা সমবেতভাবে নামাজ আদায় করে দুহাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
অস্ট্রেলিয়ার ধর্মীয় সংগঠন ‘সেন্টার ফর খ্রিষ্টান অ্যান্ড মুসলিম রিলেশনস’ এই আয়োজনটি করেছিল। তাতে অংশ নেয়া খ্রিষ্টান পাদ্রী প্যাটরিক ম্যাকনেরনি বলেন, ‘আজ আমি মুসলিম ভাই-বোনের সঙ্গে বৃষ্টির এই প্রার্থনায় যোগ দিয়েছি। আমার বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ খুতবায় সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস ও তওবার ওপর জোর দিয়েছেন।’
আশ্চর্যের ব্যাপার হলো, রোববার অ্যাডিলেডের বোনিথন পার্কে নামাজের পর দাবানলে জ্বলতে থাকা অস্ট্রেলিয়ায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। দেশটির কিছু অংশে বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমে গেলেও কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আগুন আবার জ্বলবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত পূর্বাঞ্চলীয় উপকূলে হালকা বৃষ্টি হয়েছে। ভয়াবহ দাবানলে জ্বলতে থাকা নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে হয়েছে ভারী বৃষ্টিপাত। তবে কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার ফের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে আগুনের মাত্রা আরও তীব্র হতে পারে।
কিছুটা স্বস্তির বৃষ্টিতে দক্ষিণ উপকূলীয় শহরগুলো থেকে ঘর ছেড়ে যাওয়া বাসিন্দারা ফিরতে শুরু করেছেন। সিডনি মর্নিং পত্রিকার খবরে বলা হয়েছে, বেগা, বারমাগুই, তাতরা, মেরিমবুলা, পামবুলা এবং ইডেন শহর থেকে দাবানলের ফলে ঘর ছেড়ে যাওয়া মানুষরা ফিরে আসছেন।
নিউ সাউথ ওয়েলস ফায়ার সার্ভিসের মুখপাত্র মার্টি ওয়েববার বলেছেন, বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। তাই ওই এলাকার বাসিন্দাদের ঘরে ফিরতে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘আমরা এখনো শঙ্কামুক্ত নই; কিন্তু বিভিন্ন স্থানে লাগা আগুনগুলো কিছু প্রশমিত হয়েছে। এটা আমাদের অগ্নি নির্বাপনের কাজকে সহজ করেছে।’
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে চড়া মসলার বাজার
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!

