আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১২ ২০ আগস্ট ২০২৬
তিনি হারানো ‘বিকেলের গল্প’ বলে মায়ার জাল বুনেছিলেন। শুনিয়েছিলেন ‘ঘুম ভাঙা শহর’-এর গান। ‘মেয়ে তুমি কি দুঃখ চেনো’ গেয়ে হাজারো প্রেমিকের বুকে তুলেছিলেন ঝড়।
তিনি আইয়ুব বাচ্চু বাংলা রকসংগীতের জীবন্ত কিংবদন্তি। কণ্ঠ ছিল যার শক্তি, আর হাতে থাকা গিটার ছিল জাদুর কাঠি। গানে গানে কখন যে কোটি মানুষের হৃদয়ের অংশ হয়ে গিয়েছিলেন, হয়তো নিজেও তা অনুধাবন করেননি। তবে একটি বিষয় নিশ্চিত তিনি জীবনভর গেয়েছেন জীবনের গান।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী নিজেকে ভেঙেছেন, গড়েছেন এবং ধীরে ধীরে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র সংগীত-ভাষা। ১৯৭৮ সালে যোগ দেন রক ব্যান্ড ফিলিংসে, যা পরে পরিচিত হয় নগর বাউল নামে। ১৯৮০ সালে যোগ দেন সোলসে।
প্রায় এক দশক সোলসের সঙ্গে পথ চলার সময় তিনি শুধু একজন গিটারিস্ট হয়ে থাকেননি; গিটারের তারে তৈরি করেছিলেন নিজস্ব এক ভাষা। যে ভাষায় অভিমান, ভালোবাসা, কষ্ট, এমনকি মুখে বলা যায় না এমন কথাও ব্যক্ত হয়েছে।
১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। এরপর একে একে আসে ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘প্রেম তুমি কি’, ‘কাফেলা’, ‘জীবন’, ‘রিমঝিম বৃষ্টি’, ‘বলিনি কখনো’, ‘জীবনের গল্প’সহ অসংখ্য অ্যালবাম। তবে অ্যালবামের সংখ্যা দিয়ে আইয়ুব বাচ্চুকে বোঝা যায় না। তাকে বুঝতে হলে শুনতে হয় তার গান।
১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন এলআরবি। পরের বছর প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম। এরপর এলআরবি ও আইয়ুব বাচ্চু হয়ে ওঠেন বাংলাদেশের সংগীত-ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
একটি প্রজন্ম বড় হতে থাকে তার গান শুনে। কারো হাতে গিটার, কেউ আয়নার সামনে দাঁড়িয়ে তার মতো গান গাওয়ার চেষ্টা করছে, কেউ বন্ধুর সঙ্গে ক্যাসেট চালিয়ে বসে আছে, আবার কেউ গভীর রাতে একা শুনছে ‘ফেরারি এই মনটা আমার...’।
বাচ্চুর গানের সবচেয়ে বড় শক্তি ছিল, তিনি মানুষের খুব কাছাকাছি ছিলেন। ‘কেউ সুখী নয়’ শুনে মনে হয়েছে, সত্যিই তো, সবাই কি আর সুখী? ‘এখন অনেক রাত’ কোনো কোনো রাতকে আরো গভীর করেছে। ‘একদিন ঘুম ভাঙা শহরে’ হয়ে উঠেছে নিজের শহরের গল্প।
আর ‘চলো বদলে যাই’ শুধু গান নয়, হয়ে উঠেছিল এক প্রজন্মের মনের ডাক। ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘বাংলাদেশ’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘সাড়ে তিন হাত মাটি’ কত গান যে মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে, তার হিসাব নেই। চলচ্চিত্রের গানেও তিনি রেখেছেন স্বতন্ত্র ছাপ।
তবু আইয়ুব বাচ্চুর সবচেয়ে উজ্জ্বল পরিচয় হয়তো সেই রুপালি গিটার। মঞ্চের আলো যখন তার ওপর পড়ত, গিটার হাতে উঠত, বদলে যেত চারপাশ। ছয়টি তার যেন তখন কথা বলত তার হয়ে।
বাচ্চুই একদিন গেয়েছিলেন, ‘এই রুপালি গিটার ফেলে চলে যাব দূরে।’ ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে সত্যিই চলে গেলেন তিনি। পড়ে রইল তার রুপালি গিটার, অগণিত গান আর কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকা এক অমলিন সুর।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ











