রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫০ ১৯ আগস্ট ২০২৬
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় বা ৩৫ বছর পর দেশে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচলিত গোপন ব্যালটের পরিবর্তে এবার সংসদ সদস্যরা প্রকাশ্য বা ‘ওপেন’ ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটগ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ এই নির্বাচন সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট প্রদান করবেন।”
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি এসব তথ্য জানান।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতা। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘ সময় এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট না হওয়ায় সংশ্লিষ্ট মহলে কিছুটা বাস্তব অভিজ্ঞতার ঘাটতি থাকলেও প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে তা সফলভাবে কাটিয়ে ওঠা হয়েছে।”
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী এই সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিচ্ছেন।
দুই প্রার্থী ও তিন মনোনয়ন
তফসিল অনুযায়ী, গত ১৩ আগস্ট মনোনয়ন দাখিলের শেষ দিনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে ড. অলি আহমদ বীর বিক্রমের নামে দুটি এবং সরকারি দল বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। তবে একই প্রার্থীর দুটি বৈধ মনোনয়নের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্তভাবে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মাঠে রয়েছেন। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ নাম প্রত্যাহার করেননি।
প্রকাশ্য ব্যালটে ভোট ও সরাসরি সম্প্রচার
এ এম এম নাসির উদ্দিন বলেন, “এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈচিত্র্য হলো প্রকাশ্য বা ‘ওপেন’ ব্যালটে ভোটদান। ব্যালট পত্রে ভোটার ও প্রার্থীদের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ফলে একজন সংসদ সদস্য কাকে ভোট দিয়েছেন, তা ভোটকক্ষে উপস্থিত অন্যদের কাছে দৃশ্যমান হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গেই বিকাল ৫টার পর গণনা শুরু হবে।”
তিনি বলেন, “সংসদ সদস্যরা ভোটগ্রহণ ও গণনার সময় কক্ষে উপস্থিত থাকতে পারবেন। ভোটগ্রহণ শেষের পরপরই বিকাল ৫টা থেকে গণনা শুরু হবে। নিজেই ফলাফল ঘোষণা করবেন। পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভিআইপি ভোটারদের ভোটদান ও ফলাফল গণনার পর্ব বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।”
নির্বাচনি কর্তা বলেন, “অন্যান্য প্রস্তুতি ও ব্যয় সংকোচন স্পিকারের সঙ্গে পরামর্শ করে সব সূচি চূড়ান্ত করা হয়েছে। ভোটের দিন সংসদ ভবনের ভেতরে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালানো যাবে না।”
এছাড়া নির্বাচন ঘিরে অতিরিক্ত কোটি টাকা ব্যয়ের আলোচনাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে সিইসি জানান, নিয়মিত প্রক্রিয়া ও কিছু স্টেশনারি ছাড়া বড় কোনো অতিরিক্ত বাজেট বা আর্থিক ব্যয় হচ্ছে না।
গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও এই নির্বাচনের দিকে বিশেষ নজর রয়েছে বলে উল্লেখ করেন এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “একটি সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় রয়েছে আমাদের।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




