জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৯ ১৯ আগস্ট ২০২৬
জনগণকে অপেক্ষা করতে বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। বুধবার (১৯ আগস্ট) অফিস শেষে বের হওয়ার সময় দুদক প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
দুর্নীতি প্রতিরোধে জনগণের কিছু করণীয় আছে কিনা? থাকলে সেটা কি? এই প্রশ্নের জবাবে এ কে এম আসাদুজ্জামান বলেন, “জনগণের করণীয় কিছুই নেই। এখন তাদের কাজ হচ্ছে অপেক্ষা করা এবং দেখা আমরা কি করছি। ইনশাআল্লাহ, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। আপনাররা কোনোভাবেই হতাশ হবে না। ১৮ কোটি মানুষের প্রত্যাশা সামনে রেখেই এখানে এসেছি আমরা। আল্লাহ আমাদের সহায় হোন, আপনারা আমাদের সহযোগিতা করেন।”
তিনি বলেন, “আমরা কাজ শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে একটি ভালো জায়গায় দেশকে নিয়ে যেতে পারি। দেশটাকে দুর্নীতিমুক্ত করতে যা যা করা দরকার, আমরা যেন সেসব করতে পারি। আগামীতে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারব বলে আমাদের আশা। আমরা অত্যন্ত স্বাধীনভাবে কাজ করব। আমি এখন কোনো চ্যালেঞ্জের কথা বলতে পারব না।”
কাজের অগ্রাধিকার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, “আমাদের সামনে এখনো ফাইলগুলো আসেনি। আমরা বসছি কেবল, আসুক। আমরা যা করব, আপনারা নিজেই দেখতে পাবেন। এসব নিয়ে ইন অ্যাডভান্স কোনো কথা বলতে চাই না। আগে কথা বললাম, পরে কাজ করতে পারলাম না, তখন আপনারা আমাদের ধরবেন। তো দয়া করে আমাদের শুরু করতে দেন। আমাদের সামনে কিছু সমস্যা আছে। সেগুলো সমাধান করে এগোতে হবে।”
অনুমোদনের অপেক্ষায় থাকা চার্জশিট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কে এম আসাদুজ্জামান বলেন, “আমরা এখনো ফাইলগুলো হাতে নিইনি। হাত দিয়ে কি হচ্ছে আপনারা আমাদের প্রেস রিলিজ থেকে সব জানতে পারবেন।”
জনপ্রত্যাশার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, “আমরা মাত্র বসলাম, বসার সিদ্ধান্ত নিই আগে। বসি, তারপর জানানো হবে।”
দুদকের নতুন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান বলেন, “আমরা স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলব, আপনারা দেখবেন— ‘বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়’।”
এসময় দুদকের আরেক নতুন কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, দুদক সচিব সাইদুর রহমান খান ও মহাপরিচালক (বিশেষ তদন্ত) মীর মো. জয়নুল আবেদীন শিবলী উপস্থিত ছিলেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















