আগামী ৪-৬ মাসে করোনা আরও ভয়ানক হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৬ ১৪ ডিসেম্বর ২০২০
মাইক্রোসফট-এর সহপ্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস আশঙ্কা করছেন, আগামী কয়েক মাসে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পরের ৪ থেকে ৬ মাস আরও ভয়ানক হতে পারে। এসময়ে বিপজ্জনক জায়গায় পৌঁছতে পারে কোভিড-১৯ মহামারি।
করোনা ভ্যাকসিন তৈরি ও সরবরাহের কাজ করছে বিল গেটস ফাউন্ডেশন। রবিবার তিনি বলেন, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আসছে ৪-৬ মাস করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন (আইএইচএমই) দাবি করেছে, আরও ২ লাখের বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসে মারা যেতে পারেন। যদি আমরা নিয়ম মেনে চলি, মাস্ক পরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি, তাহলে এসব মৃত্যুর একটা বড় অংশ কমাতে পারব।
সর্বনাশা কোভিডে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মারণঘাতী ভাইরাসের ছোবলে সেখানে এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজারের বেশি লোক মারা গেছেন। আর্থিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত মার্কিনিরা। সর্বোপরি, গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ওপর হিংস্র থাবা বসিয়েছে করোনা।
বিল গেটস বলেন, ২০১৫ সালেই আমি বলেছিলাম; একটি অতিমারির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। তবে যে সংখ্যক মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলাম, সেটার তুলনায় করোনায় বেশি মৃত্যু হচ্ছে। এটি এখন রূদ্রমূর্তি ধারণ করেছে। এছাড়া পূর্বাণুমানে যে আর্থিক ক্ষতির কথা জানিয়েছিলাম, কোভিডে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অর্থনৈতিক অবস্থা সেই তুলনায় অনেক শোচনীয়।
তবে যুক্তরাষ্ট্র এ পরিস্থিতি দ্রুত সামলে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি বিশ্ববাসীকে নিয়ে আশাবাদী গেটস। মন্তব্য করেন, সময়ের পরিক্রমায় জনজীবনের ওপর করোনার প্রভাব কমবে। নড়বড়ে অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে দেশ ও বৈশ্বিক অর্থনীতি।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

