ইন্টারভিউয়ে যে ৩টি শব্দ ভুলেও উচ্চারণ করবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৮ ১১ অক্টোবর ২০২১
কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে বসেছেন। হাজার প্রশ্নের উত্তরে আর যাই বলুন, তিনটি শব্দ ভুলেও উচ্চারণ করবেন না। এ পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। কানাডার ওন্টারিওর উইন্ডসোর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের গবেষকরা এ বিষয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। গবেষণায় তারা প্রমাণ পেয়েছেন যে ইন্টারভিউয়ে ‘আমি জানি না’—এই তিনটি শব্দ উচ্চারণ করা মানে নিঃসন্দেহে নিজের পায়ে কুড়াল মারা।
ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যালান স্কোবোরিয়া জানান, ‘প্রার্থীর বুদ্ধিমত্তা নির্ণয়ে প্রশ্নকর্তার ছুঁড়ে দেওয়া কোনো প্রশ্নের উত্তরে কেউ যদি বলে ‘আমি জানি না’, তবে ধরেই নেওয়া হয় যে প্রার্থী এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি তাকে এই শব্দ তিনটি বলতে রীতিমতো ফাঁদ পেতে উত্সাহিত করা হয়। আর সে ফাঁদে পা দিলেই প্রার্থী সম্পর্কে পরিস্কার ধারণা পান পরীক্ষকরা।’
তিনি বলেন, ‘এর কারণ হলো আমরা অনেক বিষয়ে যতখানি জানি বলে মনে করি, তার চেয়ে আসলে অনেক কম জানি। প্রশ্নের উত্তরে আমাদের মাথা কতটুকু কাজ করবে তা নির্ভর করে পরিস্থিতির ওপর। আর চাকরির ইন্টারভিউয়ের মতো কঠিন স্নায়ুচাপের পরিস্থিতিতে মাথা ঠিকমতো কাজ নাও করতে পারে। কিন্তু তখন ‘আমি জানি না’ বলাটা প্রশ্নকর্তাদের মনে বাজে ধারণা সৃষ্টি করে। বরং এ সময় কিছু সময় চেয়ে নিয়ে চিন্তা করুন।’
বেতন বাড়ানোর কথা বলবেন যেভাবে
চাকরিতে প্রায় তিন বছর হয়ে গেছে রাতুলের। কিন্তু বেতন আর বাড়ছে না। তাই বলে কি খরচের সীমা আছে? গ্রাফ শুধু ওপরের দিকেই উঠছে। আর এদিকে আয়-ব্যয়ের টানাটানিতে রাতুলের জীবন যায় যায়। অনেক দিন ধরেই ঠারেঠোরে বসকে বলতে চাইলেও সরাসরি আর বলা হয়ে ওঠেনি। কিছুটা লজ্জা, কিছুটা সংকোচ আর এক চিমটি হতাশাতে বারবারই পেট থেকে আর মুখে আসেনি কথাটা।
বেতন বাড়ানোর কথা বলতে গিয়ে এই সংকোচ আর লজ্জার কারণে অনেক কর্মীই আর বলতে পারেন না নিজের চাহিদা। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনি হয়তো ঠিক সময়ই অফিসে আসছেন, ঠিকঠাক কাজ করছেন, কিন্তু বসের সুনজর পেলেও বেতন বাড়ানোর চিঠি আর আসছে না। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৪১ শতাংশ কর্মী বসদের কাছে বেতন বাড়ানোর দাবি তোলেন। আর চাকরিদাতা কর্তৃপক্ষের ৮৪ শতাংশ এমন দাবির অপেক্ষা করেন। অর্থাৎ নিজ থেকেই বেতন বাড়িয়ে দেওয়ার প্রবণতা একটু কমই।
এখন প্রশ্ন হলো, কখন বসকে বলবেন বেতন বাড়ানোর কথা? এ ক্ষেত্রে ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পেতে হবে উৎফুল্ল মেজাজে, যখন সঠিক যুক্তি শোনার মুডে থাকবেন তিনি।
তবে বেতন বাড়ানোর কথা বলার আগে নিজের কর্মতৎপরতা জানান দেওয়া জরুরি। প্রয়োজনে বিশেষ প্রকল্পের কাজে নিজ থেকে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা রাখতে হবে। এতে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝতে পারবেন যে আপনি প্রতিষ্ঠানের জন্য নিবেদিতপ্রাণ। ফলে চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রেও পেতে পারেন ভালো নম্বর।
স্বাভাবিকভাবে কর্তৃপক্ষ সেই কর্মীরই বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যাঁর নেতৃত্বের গুণাবলি আছে। তাই বলে অন্যদের যে পদোন্নতি হয় না, তা নয়। তবে নেতৃত্বের গুণাবলিসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে সেটি হয় দ্রুত, মূল্যায়নও হয় আলাদা।
বেতন বাড়ানোর কথা বলার আগে নিজের যোগ্যতা সম্পর্কে আত্মোপলব্ধি থাকা প্রয়োজন। আপনার বেতন বাড়ানোর দাবি যেন যৌক্তিক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর প্রত্যেক মানুষেরই কিছু না কিছু নেতিবাচক দিক থাকে, কর্মক্ষেত্রেও তা দেখা যায়। তাই নিজের ব্যাপারে সৎ থাকতে হবে। নেতিবাচক দিকগুলো শুধরে ইতিবাচকে পরিণত করতে হবে। বেতন বাড়ানোর বাহাসে এটি আপনাকে দেবে বাড়তি সুবিধা।
ধরুন সবকিছুই হলো। বেতন বাড়ানোর সপক্ষের সব যুক্তিই প্রবল বিক্রমে তুলে ধরলেন কর্তৃপক্ষের কাছে। কিন্তু তারপরও আপনার বেতন কমে যেতে পারে। কারণ, কর্তৃপক্ষের কাছেও তো কিছু পাল্টা যুক্তি থাকে। হয়তো বেতন বাড়লেও তা আপনার কাঙ্ক্ষিত হারে হলো না। তাই বলে হতাশ হয়ে বসে থাকলে তো ফায়দা নেই। মোদ্দা কথা, ঊর্ধ্বতনের সঙ্গে বেতন বাড়ানোর কথা বলার আগে সবকিছুর জন্য প্রস্তুত থাকাটাই ভালো হবে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

