এভারেস্টে পর্বতারোহীদের লম্বা লাইন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৬ ২৪ মে ২০১৯
এভারেস্টে চূড়ায় উঠতে গিয়ে চলতি মৌসুমে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে গতকালই খবর দিয়েছে অভিযান আয়োজক সংস্থাগুলো। এদিকে মাউন্ট এভারেস্টের চূড়ার কাছে পর্বতারোহীদের লম্বা লাইন তৈরি হয়েছে।
বুধবার ভালো আবহাওয়ার সুবিধা নিয়ে চীন ও নেপাল দুই প্রান্ত থেকে ২০০-এর বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার অভিযান শুরু করে। এরফলে একবারে অনেক বেশি মানুষ হয়ে যাওয়ার কারণে চূড়ায় উঠতে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতায় পর্বতারোহীদের ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করে থাকতে হয়। এতে তাদের ফ্রস্টবাইট ও উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়।
এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ হারানোর তালিকায় সর্বশেষ যাদের নাম যোগ হয়েছে তাদের একজন আমেরিকান ও একজন ভারতীয়। ছবি তোলার সময় চূড়া থেকে পড়ে প্রাণ হারান ৫৫ বছর বয়সী মার্কিন নাগরিক ডোনাল্ড লিন ক্যাশ। আর চূড়ায় পৌঁছে নেমে আসার সময় মারা যান ভারতীয় নাগরিক অঞ্জলী কুলকার্নি, তার বয়সও ৫৫ বছর।
যে সংস্থার সঙ্গে অঞ্জলী এ অভিযানে গিয়েছিল তারা বলছে, অতিরিক্ত ভিড়ের কারণে তার নামতে বেশি সময় লেগেছে। আর এতেই তার মৃত্যু হয়েছে। চূড়ায় উঠতে যাওয়ার সময়ও তাকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, নামার সময়ও লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে।
এ দু’জনকে দিয়ে চলতি মৌসুমে এভারেস্টে নিহতের সংখ্যা দাঁড়াল চারে। গত সপ্তাহে এক ভারতীয়র প্রাণ গেছে। এছাড়া চূড়ার খুব কাছ থেকে পড়ে এক আইরিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
১৯৫৩ সালে প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন এডমান্ড হিলারি ও তেনজিং নোরগে। এরপর ধীরে ধীরে পর্বতারোহণ নেপালে লাভজনক একটি ব্যবসায় পরিণত হয়েছে। প্রত্যেকজনের কাছ থেকে ১১ হাজার মার্কিন ডলারের বিনিময়ে নেপাল এবার ৩৮১ পবর্তারোহীকে এভারেস্টের চূড়ায় ওঠার অনুমতি দিয়েছে।
এভারেস্টের চূড়ায় উঠতে যাওয়া প্রত্যেকের সঙ্গে একজন করে নেপালি গাইড থাকেন। এর অর্থহলো সামনের সপ্তাহগুলোতে এভারেস্টের চূড়ায় উঠতে একই পথ ব্যবহার করবেন ৭৫০ জনের বেশি পর্বতারোহী।
অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর হিসাবে আরও অন্তত ১৪০ জন অনুমতি পেয়েছেন তিব্বতে উত্তর দিকে দিয়ে পবর্তারোহণের। এরফলে চলতি বছর এভারেস্টের চূড়ায় ওঠা মানুষের সংখ্যা গত বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। গতবছর সবমিলিয়ে ৮০৭ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

