করোনা: অক্সফোর্ড ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা বন্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৪ ৯ সেপ্টেম্বর ২০২০
ওষুধ কোম্পানি অস্ট্রাজেনকার সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে করোনার যে ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে সেটার তৃতীয় ধাপের পরীক্ষা সাময়িক বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। একজন স্বেচ্ছাসেবকের শরীরে টিকার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর মঙ্গলবার অস্ট্রাজেনকা এ ঘোষণা দেয়। তবে কোম্পানিটি বলছে, এটি রুটিন কাজেরই অংশ।
বিশ্বে যতগুলো ভ্যাকসিন নিয়ে কাজ চলছে তন্মধ্যে অক্সফোর্ডই সবচেয়ে এগিয়ে এবং তাদের ভ্যাকসিন নিয়েই সবার আগ্রহ রয়েছে। অস্ট্রাজেনকার মুখপাত্র বলেন, একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে ভ্যাকসিনের নিরাপত্তা বিষয়ে পর্যালোচনার জন্য আমরা স্বেচ্ছায় এ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করেছি।
একে রুটিন কাজের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি পরীক্ষায় অপ্রত্যাশিত কিছু অসুস্থতার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর কারণ খুঁজে বের করা এবং আরো সংহতভাবে পরীক্ষা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছি।
তিনি আরো বলেন, ব্যাপক পরিসরে চালানো এ পরীক্ষায় কিছু অসুস্থতার কারণ ঘটতেই পারে। তবে তা অবশ্যই স্বতন্ত্রভাবে পর্যালোচনা করতে হবে। তবে কোথায় কে অসুস্থ হয়েছে এবং তার অসুস্থতার ধরণই বা কি সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালে তা স্থগিতের বিষয়টি ব্যতিক্রম কোনো ঘটনা নয়। কোনো স্বেচ্ছাসেবী অসুস্থ হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। কয়েক দিনের মধ্যে আবারো পরীক্ষা শুরু করা হয়।
বিশ্বে ব্যাপক পরিসরে যে নয়টি কোম্পানি কোভিড -১৯ ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে অস্ট্রাজেনকা সেগুলোর একটি। এছাড়া গেল মঙ্গলবার এ ক’টি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ অনুমোদনের জন্য আবেদন করবে না। স্বাক্ষরকারীদের মধ্যে অস্ট্রাজেনকা ছাড়া জনসন এন্ড জনসন, বায়োএনটেক, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ফাইজার, মের্ক, মর্ডানা, সানোফি ও নোভাভ্যাক্স রয়েছে।
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা