ঢাকা, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৩৪৫

করোনা আক্রান্ত নায়ক আলমগীর হাসপাতালে ভর্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫০ ২০ এপ্রিল ২০২১  

 দেশের সংস্কৃতি অঙ্গনে যেন করোনার মড়ক লেগেছে। এ যাবত করোনায় ১৫জন সাংস্কৃতিক কর্মী মারা গেছেন। অনেকে এখনও হাসপাতালে ভর্তি আছেন। 
নতুন খবর  চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার মেয়ে আঁখি আলমগীর এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে আব্বা গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আঁখি জানান,  বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷

তিনি আরো জানান,  বাবা বর্তমানে বেশ ভালো আছেন। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই ।’

 গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর। তবে রুনা লায়লা  সুস্থ আছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর