করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৮ ১৩ জুন ২০২০
মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। শনিবার পর্যন্ত দেশে সংক্রমণের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন। আর এ সময়ে চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার। গেল বছরের শেষদিকে নব্য অর্থনৈতিক পরাশক্তি দেশটির উহান থেকে প্রাণঘাতী ভাইরাসটির উৎপত্তি হয়।
প্রাদুর্ভাবের শুরু থেকে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেয় ওয়ার্ল্ডোমিটার। পরিসংখ্যানমূলক গবেষণা বিষয়ক সংস্থাটি জানায়, চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। আর দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।
সেখানে বাংলাদেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৩৯ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৭৯ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এ নিয়ে বিশদ সংবাদ ছাপিয়েছে বিবিসি। বিশ্বের প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। আর মৃত্যুর সংখ্যা হিসাবে ৩১তম স্থানে রয়েছে লাল-সবুজ দেশ।
খবরে বলা হয়, প্রতিবেশী দেশ ভারতে ৩ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৯ হাজার জন। আর পাকিস্তানে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩২ হাজার। মৃত্যু হয়েছে আড়াই হাজার।
প্রাণঘাতী ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২১ লাখ ১৭ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, এদিন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৮৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪৪ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।
দেশে ৫৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ হাজার ৮২৭ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর বের হয়।
স্বভাবতই জনমানসে আতঙ্ক সৃষ্টি হয়। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যদিও অর্থনীতির চাকা সচল রাখতে এখন সেসব খুলে দেয়া হয়েছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

