করোনা ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ কিনছে ইইউ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩০ ১৪ জুন ২০২০
করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ পেতে ওষুধ কোম্পানি অস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ইউরোপের চার দেশ। সেগুলো হলো জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। শনিবার জার্মান সরকার এক ঘোষণায় এ কথা বলেছে।
সুইডিশ কোম্পানি অস্ট্রা এবং ব্রিটিশ কোম্পানি জেনেকা মিলে ১৯৯৯ সালে অস্ট্রাজেনেকা গ্রুপ গঠন করে। এর সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের চার দেশ। তাতে বলা হয়েছে, টিকা আবিষ্কারের পরপরই ইউরোপিয়ান সব দেশকে তা সরবরাহ করবে কেম্পানিটি।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বে ভিত্তিতে ভ্যাকসিন তৈরির কাজ করছে অস্ট্রাজেনেকা। এ মুহূর্তে ভ্যাকসিনটির পরীক্ষা চলছে। সেই অবস্থাতেই বিশ্বজুড়ে নিজের সাপ্লাই চেইন তৈরি করছে কোস্পানিটি।
অস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাসকাল সরিয়ট এক বিবৃতিতে বলেছেন, এ চুক্তির ফলে ইউরোপের লাখ লাখ লোক অনুমোদনের পর অক্সফোর্ডের ভ্যাকিসন লাভের নিশ্চয়তা পাবে। ইউরোপীয় সাপ্লাই চেইনের জন্য আমরা দ্রুত উৎপাদন শুরু করতে পারব। আমরা আশা করছি, শিগগির ভ্যাকসিনটি সবার কাছে পৌঁছানো যাবে।
গেল এপ্রিলে প্রাথমিকভাবে কয়েক শত স্বেচ্ছাসেবক দিয়ে ভ্যাকসিনটির পরীক্ষার কাজ শুরু করে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এখন এ সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার।
জার্মান সরকারি সূত্র জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিন তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হবে।
জার্মান মন্ত্রণালয় বলছে, শনিবার ঘোষিত ডোজ ৪০ কোটি পর্যন্ত বাড়ানো হতে পারে। কারণ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ)
সব দেশের যারাই নিতে চায় তারাই যেন ভ্যাকসিনটি পায়।
বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, ইউরোপের জনসংখ্যা ৪৪ কোটি ৭০ লাখের মতো। ইইউভুক্ত দেশগুলোর জন্যে আগাম ভ্যাকসিন কেনার পক্ষে শুক্রবার সায় দিয়েছে ইউরোপীয় কমিশন।
ভ্যাকসিন তৈরিতে সাধারণত কয়েক বছর লেগে যায়। কিন্তু বর্তমানে ১২ থেকে ১৮ মাসের মধ্যে তা তৈরির তোড়জোড় চলছে। সর্বোপরি, ভ্যাকসিন কেনার আগাম অর্থ পরিশোধ এর উৎপাদন প্রক্রিয়াকে দ্রুততর করবে। যদিও মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষা এখনও শেষ হয়নি।
এ চুক্তির ফলে ভ্যাকসিন আবিষ্কারের পর একটি নির্দিষ্ট মূল্যে ইউনিয়নভ্ক্তু দেশগুলো তা কেনার অধিকার পাবে। অন্যদিকে বিনিয়োগকারীরাও ঝুঁকিমুক্ত থাকবে।
বিশ্বের বড় বড় ওষুধ কোস্পানিগুলো বর্তমানে ভ্যাকিসন তৈরির দৌড়ে শামিল রয়েছে। করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ৪ লাখ ১৭ হাজার লোক মারা গেছেন। আর আক্রান্ত হয়েছে ৭৪ লাখ মানুষ।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







