করোনা মোকাবিলায় দরকার শৃংখলা - উন্নত প্রযুক্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২০ ১২ মার্চ ২০২০
শরিফুল হাসান : করোনা মোকাবেলায় ঢাকায় আমাদের বিমানবন্দরে তৎপরতা এখন বেশ চোখে পড়ার মতো। তবে টাকা নিয়ে সার্টিফিকেট দেয়ার বিষয়টি পুরোটাই গুজব।
ঘটনা হলো, বিদেশ থেকে ঢাকায় যারাই নামছেন তাদের একটি ফরম দেওয়া হচ্ছে। এরপর একজন ডাক্তার এসে সবার জ্বর মাপছেন। সব স্বাভাবিক থাকলে ওই যে ফরমটা পূরণ করবেন তার নিচের অংশে ডাক্তার স্বাক্ষর করে সিল দেবেন যেটা ইমিগ্রেশনে দেখাতে হয়। চোখে পড়ার মতো তৎপরতা। তবে পুরো কাজে দীর্ঘ সময় লাগছে। পাশাপাশি আরেকটি বিপদ ডেকে আনা হচ্ছে।
আজ ভোরে বেশ কিছুটা সময় ধরে আমি দেখেছি। নিজেও একই প্রক্রিয়ায় গিয়েছি। আপনারা দেখলে অবাক হবেন, জ্বর মাপা আর ডাক্তারের সনদ নেয়ার জন্য হাজার হাজার লোককে এক সাথে লাইনে গাদাগাদি করে দাঁড়াতে হচ্ছে। দীর্ঘ সময় ভ্রমণ করে এভাবে লাইনে দাঁড়াতে কার ভালো লাগে? তাও একবার স্বাস্থ্যের জন্য লাইনে, আবার ইমিগ্রেশন। ফলে লোকজনকে যেমন কষ্ট পেতে হচ্ছে তেমনি বিদেশ থেকে করোনা নিয়ে যদি কেউ আসে গাদাগাদি করে দাঁড়ানো হাজার হাজার মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়তে পারে।
সমস্যা সমাধানে আমার দুটি পরামর্শ আছে।
প্রথম কথা, কপালের কাছে জ্বর মাপার যন্ত্র এনে জ্বর না মেপে আধুনিক থার্মাল স্ক্যানার বসান। পৃথিবীর সব বিমানবন্দরে সেটাই আছে। যারা আসবেন তারা একজন একজন করে পার হয়ে যাবে। তবে স্ক্যানার কাউকে সন্দেহ করলে এরপর আবার পরীক্ষা হবে।
দ্বিতীয় কথা, বাংলাদেশে করোনা এখনো সেভাবে ছড়ায়নি। কাজেই খারাপ কিছু হওয়ার আগেই সেইসব দেশের নাগরিকদের এক মাসের জন্য বাংলাদেশে আসা বন্ধ করে দেন, যেখানে করোনা ছড়িয়ে পড়েছে।
আমি বলবো করোনা প্রতিরোধে আমাদের উদ্যোগ যথেষ্ট ভালো, কিন্তু আমাদের উন্নত প্রযুক্তির সহায়তা নেয়া উচিত। আর পুরো ব্যবস্থাপনায় একটা শৃঙ্খলা আনা উচিত। কাজেই আরও দেরি হওয়ার আগেই চলুন সচেতন হই। পুরো ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনি। আমি বিশ্বাস করি প্রযুক্তির যথাযথ ব্যবহার আর শৃঙ্খলা আনতে পারলে আমরা করোনা মোকাবেলায় সফল হবো।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

