ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৬৪৮

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৭ ১৭ অক্টোবর ২০২০  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

 

তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন। 

 

তিনি বলেন, করোনা পজিটিভ শনাক্তের পর গেল শুক্রবার রাত থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তথ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, শারিরীকভাবে সুস্থ আছেন তিনি। সবার দোয়া চেয়েছেন ড. হাছান মাহমুদ।

 

গত সপ্তাহে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনায় সংক্রমিত হন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর