চঞ্চল বাচ্চাদের বশে আনার কৌশল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ১৯ সেপ্টেম্বর ২০২০
করোনার কবলে পড়ে অধিকাংশ সময় ঘরে থাকছেন মানুষ। দেখতে দেখতে পেরিয়ে গেল প্রায় ৬ মাস। অফিস, শপিং মল, পার্ক খুললেও স্কুল-কলেজ বন্ধ। ফলে বেশি সমস্যায় পড়েছেন বাবা-মায়েরা। ডানপিটে শিশুকে সামলাতে হিমশিম খাচ্ছেন তারা।
বাইরে বেরিয়ে আমোদ-প্রমোদ করার সুযোগ নেই। প্রাণঘাতী ভাইরাসের কারণে বন্ধ বাচ্চাদের খেলাধুলা, হৈ-হুল্লোড়। সারাদিন বাবা-মায়ের চোখের সামনে বসে থাকতে হচ্ছে তাদের। কথার অবাধ্য হলেই জুটছে চোখ রাঙানি।
আবার সন্তানদের দুষ্টুমির কারণে ঠিকমতো সব কাজ করতে পারছেন না বাবা-মায়েরা। ফলে অশান্তি লেগেই থাকছে বাড়িতে। নষ্ট হচ্ছে বাসগৃহের পরিবেশ। স্বভাবতই সন্তানকে সামাল দিতে অতিষ্ঠ হয়ে উঠছেন অভিভাবকরা। সেক্ষেত্রে তাদের জন্য রইল কিছু টিপস। এসবের মাধ্যমে অনায়াসেই দুষ্টু বাচ্চাদের বশে আনা যাবে।
# সন্তানকে আদর ও ভালোবাসা দিয়ে বোঝান বর্তমান সামগ্রিক পরিস্থিতির কথা। বিষয়টি সম্পর্কে তাদের অবগত করেন। এতে চঞ্চল সন্তান কিছুটা হলেও বদলাতে পারে।
# সন্তান সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কোন সময় কী কী করবে সেই রুটিন তৈরি করুন। কতক্ষণ ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, কতক্ষণ পড়বে, কতক্ষণ টিভি দেখবে, কতক্ষণ খেলবে, কোন টাইমে ব্যায়াম করবে, কখন ঘুমাতে যাবে ইত্যাদির সময় নির্ধারণ করুন। এতে শিশু নিজের দায়িত্ব নিতে এবং নিয়মানুবর্তিতা মেনে চলতে শিখবে। নজর রাখুন যাতে সে রুটিনটা মেনে চলে।
# বাড়িতে যা কিছুই করবেন তাতে বাড়ির অন্যান্য সদস্যের পাশাপাশি সন্তানেরও মত নিন এবং বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করুন। যদি সন্তানের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেন, তবে তা নেয়ার আগে কিছুটা মতামত গ্রহণ করুন। একেবারে অগ্রাহ্য করবেন না কিংবা নিজের মত তাদের ওপর চাপিয়ে দেবেন না। এটি করলে আপনাদের প্রতি সন্তানের ভালোবাসা বৃদ্ধি পাবে। এ কঠিন সময়ে সন্তানও সাহায্য করবে।
# সন্তানকে বোঝান, কোন কাজটি করলে পুরস্কার পাওয়া যায় এবং কোনটি করলে কপালে তিরস্কার জোটে। যদি সে নিয়ম মেনে সবকিছু সঠিকভাবে করে নেয়, তবে পুরস্কার স্বরূপ তার পছন্দের খাবারটি বানিয়ে খাওয়াতে পারেন অথবা আধঘণ্টার বেশি খেলা বা টিভি দেখার সুযোগ দিতে পারেন। এর ফলে দেখবেন, পরেরদিন থেকে সে নিজেই সবকিছু মেনে চলছে, আপনাকে বিরক্ত করছে না।
# নিজের কাজ হয়ে যাওয়ার পর বাচ্চাকে নিয়ে নিজের মতো করে অবসর সময় কাটান। মোবাইল, গেম, টিভি ইত্যাদি থেকে দূরে রেখে নিজে কিছু গল্প পড়ে বা বলে শোনান। নিজের কিছু স্মৃতি সন্তানের সঙ্গে ভাগ করুন।
# যখন সন্তানের ব্যায়াম করার সময়, সেই সময়টি আপনি ফ্রি থাকুন। সন্তান ও আপনি একসঙ্গে শারীরিক ব্যায়াম করুন। এসময় তাকে কখনই একা হতে দেবেন না। এতে বিপদ বাড়তে পারে।
# অন্য বন্ধুদের সঙ্গে কখনই নিজের সন্তানকে তুলনা করবেন না। এতে সন্তান মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কোনও বন্ধু ভালো করে পড়ছে, দুষ্টুমি করছে না, কাজে সাহায্য করছে, কিন্তু সে এগুলো কিছুই করছে না-এমন কথা সন্তানকে বলবেন না। নিন্দার পরিবর্তে কাজগুলো করার জন্য ইন্সপায়ার করুন।
# এ খারাপ সময়ে সন্তানরা মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কারণ কবে স্কুল খুলবে, আবার কবে বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা হবে, টিফিন ভাগ করে খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া, এসব জিনিস তারা মন থেকে খুব মিস করছে। সুতরাং অল্প কিছুতেই কড়া শাসন বা বকা দেয়ার পরিবর্তে তাদের ভালোবেসে বোঝান।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

