চাকরি ছাড়ার আগে যেসব বিষয় মনে রাখবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৯ ৯ ফেব্রুয়ারি ২০২৪
পছন্দের চাকরি খুঁজে পাওয়া অনেকেরই স্বপ্ন। আপনি যদি বর্তমান কর্মক্ষেত্রে সন্তুষ্ট না থাকেন বা আরও ভালো সুযোগের জন্য চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন, তাহলে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিছু বিষয় ভেবে দেখতে হবে। তাড়াহুড়া করে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আপনাকে আর্থিক সংকটের মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং, কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
১. আর্থিক অবস্থার দিকে নজর দিন
চাকরি ছাড়ার আগে আপনার আর্থিক অবস্থান খেয়াল করা গুরুত্বপূর্ণ। চাকরি ছাড়ার পরে আপনাকে যে বেকারত্বের সময়টি পার করতে হবে তা কাটানোর মতো আর্থিক অবস্থা আছে তো? আপনার সঞ্চয়ের দিকে খেয়াল করুন। কোনো ঋণ থাকলে তা পরিশোধের আগেই চাকরি ছাড়বেন না। এতে আপনি আরও বেশি সংকটের মুখে পড়তে পারেন। আর্থিক নিরাপত্তা মোটামুটি নিশ্চিত হলে তবেই চাকরি ছাড়ার পরিকল্পনা করুন।
২. ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে চিন্তা করুন
চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করুন। আপনি আসলে কোন পথে এগিয়ে যেতে চাইছেন সে বিষয়ে ভাবুন। যদি বর্তমান চাকরি পছন্দের ক্যারিয়ার না হয় তবে হুট করে অন্য কোনো অপছন্দের চাকরিতে যোগদান করে বসবেন না। এতে কোনো পরিবর্তন বা উন্নতি হবে না। বরং আপনার পছন্দের ক্যারিয়ার কোনটি তা আগে ভেবে দেখুন। সেখানে পৌঁছাতে হলে কী করতে হবে তা চিন্তা করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন।
৩. পরিস্থিতি বিবেচনা করুন
আপনার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কীভাবে আপনার পরিবার এবং অন্যান্য বিষয়কে প্রভাবিত করতে পারে তা বিবেচনা করুন। আপনার বীমা প্রিমিয়াম, গাড়ির ঋণ বা অন্য কোনো মুলতুবি বিল থাকলে এ বিষয়ে খুব ভালোভাবে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। চাকরি ছাড়ার সিদ্ধান্ত পরিবারের মৌলিক চাহিদায় সংকট তৈরি করবে কি না তা ভেবে দেখুন।
৪. পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করুন
তাড়াহুড়া করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ব্যাকআপ প্ল্যান রাখার কথা বিবেচনা করুন। নতুন সুযোগ খোঁজার আগে কাজের সন্ধানের একটি মানসিক ম্যাপিং গুরুত্বপূর্ণ। বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন কাজের ভূমিকার জন্য আপনার দক্ষতা এবং ক্ষমতাগুলো বুঝতে চেষ্টা করুন।
৫. মানসিক শান্তি নিশ্চিত করুন
চাকরি ছাড়ার সিদ্ধান্ত আপনার মানসিক শান্তি কেড়ে নেবে না তো? চাকরি পরিবর্তনের জন্য ধৈর্য এবং দৃঢ় সংকল্প প্রয়োজন। নতুন কাজের সন্ধান এক ধরনের অনিশ্চয়তা এবং উদ্বেগ নিয়ে আসতে পারে। একটি নির্দিষ্ট কাজের ভূমিকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে নানা ধরনের ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। তাই নিশ্চিত করুন যে, চাকরি ছাড়লেও আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে না।
৬. শেষটা হোক সুন্দর
কখনোই চাকরি ছাড়ার সময় সম্পর্ক নষ্ট করবেন না। বন্ধুত্বপূর্ণভাবে শেষ করুন। যদি চাকরি ছেড়ে দেওয়ারই সিদ্ধান নেন তাহলে নতুন এবং পুরনো দুই কর্মক্ষেত্রেই যেন আপনার ইতিবাচক প্রভাব থাকে, সেদিকে খেয়াল রাখবেন। প্রতিষ্ঠানের নীতি মেনে সেই অনুযায়ী পদত্যাগ করবেন। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে হাসিমুখে বিদায় নেবেন। এটি আপনার ক্যারিয়ারের অগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখবে।
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

