চুলের বেণিতে করোনাভাইরাস!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৩৯ ১ মে ২০২০
চারদিকে আতঙ্ক ও পরিহাস সত্ত্বেও সেলুনে চলে এল দুই বালিকা। হেয়ার স্টাইলিস্টের কাছে মাথা পেতে বসে পড়ল। তাদের চারপাশ পোস্টারে ঘেরা, যাতে চুল সাজানোর হরেক শৈলীর ছবি।
কিন্তু বালিকাদের চুলে যে সাজ দেয়া হয়েছে; তা একেবারেই অভিনব। নতুন এই স্টাইলের ছবি সেলুনের পোস্টারে নেই। থাকবেও বা কি করে, এর আগে এমন শৈলী কি কেউ দেখেছে!
চুলের সাজের মধ্যে বেণি সবসময়ই দারুণ বৈচিত্র্যময়। এবার করোনাভাইরাসের ঢঙে বেণি বাঁধল বালিকারা।
প্রশ্ন হলো, বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে বেণিতে নতুনত্ব কীভাবে আসল? কেনিয়ার সবচেয়ে বড় বস্তির নাম কিবেরা। সেখানে চুলের বেণির নতুন এই স্টাইল চালু হয়েছে।
অণুবীক্ষণে করোনা যেভাবে দেখা যায়, চুলের সাজও এতে অবিকল সেভাবেই করা হয়েছে।
মহামারী প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে কঠোর লকডাউন চলছে। অর্থনৈতিক বিপর্যয় মারাত্মক রূপ নিয়েছে। এ অবস্থায় গ্রাহক টানতে সেলুন মালিকরা চুল বাঁধার নতুন এই ঢং বের করেন।
নাইরোবির মামা ব্রায়ো বিউটি সেলুনে মেয়েদের চুলে বেণি করেন তিন স্টাইলিস্ট। মাথার চুলের বিভিন্ন অংশ পাট করে অন্তত এক ডজন বেণি বাঁধেন তারা।
কালো মোটা সুতা দিয়ে এসব বেণি এমনভাবে বেঁধে দেন, যাতে তা সোজা খাঁড়া হয়ে থাকতে পারে, মধ্যাকর্ষণের চাপে নুইয়ে না পড়ে।
প্রাণঘাতী করোনাভাইরাসের মেমব্রেনে থাকা সুঁচালো প্রেটিনের মতো দেখায় চুলের এই বিনুনি। হেয়ার স্টাইলিস্ট ডিয়ানা আন্দাই বলেন, এটা যে কেউ করতে পারেন। বেণি করার খুবই সহজ একটি পদ্ধতি।
ভাইরাসের প্রকোপে মানুষের হাত এখন খালি হয়ে পড়েছে। নগদ পয়সা ফুরিয়ে যাচ্ছে। সে কথা মাথায় রেখেই এই বিনুনির জন্য এক ডলারের কম অর্থ নেয়া হয়।
কেনিয়ায় ঘরের বাইরে যেতে বারণ থাকলেও সেলুন খোলায় বাধা নেই। এ ক্ষেত্রে অবাধ স্বাধীনতা।
ডিয়ানা আন্দাই বলেন, বর্তমান পরিস্থিতিতে জীবন অনেক কঠিন। ভয়ানক বাস্তবতার মধ্যে দিন যাচ্ছে। এ অবস্থায় দুবেলা খাবার জোগাড় করাই আমাদের জন্য দুরূহ।
সেলুনের স্বত্বাধিকারী লেউনিয়া আবাওটা বলেন, ব্যবসায় বিপর্যয় ঘটছে। ভাইরাসের আগের দিনগুলোতে একদিনে যেখানে ২৮ ডলার আয় হতো, তা এখন এক চতুর্থাংশে গিয়ে দাঁড়িয়েছে। গ্রাহক কম আসায় আয় কমে গেছে। রয়টার্স।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

