জীবন না জীবিকা আগে?
শরিফুল হাসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৫ ৩ মে ২০২০
শরিফুল হাসান : জীবন না জীবিকা আগে, সেই দ্বন্দ্বে আছি আমরা। একই দ্বন্দ্বে সারা পৃথিবী। সেটাই স্বাভাবিক। তবে আমার ব্যক্তিগত মত হলো, জীবন আগে। সংকট যতোই হোক, না খেয়ে লোক মরার মতো অবস্থা নেই বাংলাদেশে। আমরা এখন আর দুর্ভিক্ষের জাতিতে নেই। স্বাধীনতার পর আমরা পৃথিবীর দ্বিতীয় দরিদ্র দেশ ছিলাম। কিন্তু গত চার দশকে অবস্থা পাল্টেছে।
না, বাংলাদেশ খুব উন্নত হয়ে গেছি সেটা আমি বলবো না। কিন্তু আমাদের কৃষি আর অর্থনীতি যে অবস্থায় আছে তাতে না খেয়ে আমরা মরবো না। অন্তত গত দুই মাসে আমি শুনিনি না খেয়ে লোকজন মারা যাচ্ছে। আমরা নানাভাবে সবার পাশে সবাই দাঁড়াচ্ছি। আমি বিশ্বাস করি আমরা পরষ্পর পরষ্পরের পাশে দাঁড়ালে এই দেশে একজনও না খেয়ে মরবে না। কিন্তু করোনায় মানুষ মরবে।
ইতিমধ্যেই ১৭৫ জন মারা গেছে। আমাদের যে পরিস্থিতি, আমাদের হাসপাতাল-চিকিৎসার যে অবস্থা তাতে আরও মানুষ মারা যাবে। আরও অনেক আক্রান্ত হবে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে ভয়াবহ পরিনতিও হতে পারে। এখন বলেন কোনটা আগে? জীবন না জীবিকা?
আমি বলবো জীবন। এই মুহুর্তে করোনা মোকাবেলায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত। হাসপাতাল-চিকিৎসাব্যবস্থাটা ঠিক করা, করোনা যেন না ছড়ায় সেই উদ্যোগ নেয়া, এসবে আমাদের বেশি গুরুত্ব দেয়া উচিত। আরও এক মাস প্রয়োজনে ছুটি থাকতে পারে। কিন্তু সেগুলো যেন কাজের হয়। সমন্বিতভাবে আমরা যেন লড়াইটা করতে পারি।
হ্যা, অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতির শিকার হবো। কিন্তু আমি মনে করি বেঁচে থাকলে সেই ক্ষতি কাটিয়ে ওঠা যাবে। কিন্তু আমরা যদি মনে করি যা হবার হবে, পাঁচশ-এক হাজার মানুষই না হয় মরবে, কাজেই সব খুলে দেই, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। পোশাক কারখানাগুলোএই যে খুললো সেখানে বেশিরভাগ জায়গায় সামাজিক দূরত্ব বলে কিছু নেই। একই দুরাবস্থা বহু জায়গায়। এর মধ্যেই সব খুলে দেয়ার ভাবনাটা আত্মঘাতি হবে।
ভেবে দেখেন, প্রায় নয় হাজার মানুষ আক্রান্ত। ১৭৫ জন মারা গেছে। সামন কী আসছে আমরা জানি না। মনে রাখবেন, করোনা কিন্তু খুব ভয়াবহ। আপনারা আজকে যারা ঘর থেকে বের হতে চাইছেন করোনা কিন্তু চাইলে এই পুরো জাতিকে আবার ঘরে ঢুকিয়ে দেবে। আমরা আজকে যারা বলছি সব খুলে দিন, এই মে মাসেই কিন্তু এমন অবস্থা হতে পারে যে আপনারাই বলছেন সব বন্ধ করেন। দোয়া করি এমন যেন না হয়।
রাষ্ট্রসহ সবাইকে বলবো, জীবিকার কথা, অর্থনীতির কথা আমরা অবশ্যই ভাববো, স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করে আমরা আস্তে আস্তে কী করতে পারি সেটাও ভাবতে হবে। কিন্তু জীবন সবার আগে। মনে রাখতে হবে, জীবনের জন্য জীবিকা। জীবিকার জন্য জীবন নয়। কাজেই মানুষতে বাঁচাতেই হবে। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুক পৃথিবী।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

