জেগে উঠল চার হাজার বছর আগের জঙ্গল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০১ ১ জুন ২০১৯
আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে বন্যায় ডুবে গিয়েছিল আস্ত একটা জঙ্গল। এরপর এত দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা ছিল সেটি। সমুদ্রের নোনা জল, বালি ও ঘাসের চাপড়ের নিচে প্রায় হারিয়েই গিয়েছিল জঙ্গলটি। কিন্তু একটিমাত্র ঘূর্ণিঝড়ই সব কিছু পাল্টে দিয়েছে। মাটি ভেদ করে উঠে এসেছে ব্রোঞ্জ যুগের সেই জঙ্গল। সম্প্রতি দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের ওয়েলসে এ ঘটনা ঘটেছে।
গত ২২ মে সেখানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যানা। তার পরই সমুদ্র তীরবর্তী বর্থ ও আনিস্লাস গ্রামের মধ্যবর্তী তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে ওই জঙ্গলের হদিস মেলে। হঠাৎ মাটি ভেদ করে আসা ওই জঙ্গল নিয়ে চারদিকে হৈচৈ পড়ে গেছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যে ওই জঙ্গলের ছবি ভাইরাল হয়েছে। তাতে শিকড়-বাকড়সহ বহু গাছের অবশিষ্ট অংশকে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোনো কোনো গাছের ওপর আবার ঘাসের আস্তরণও চোখে পড়েছে।
হঠাৎ করে সামনে আসা এ জঙ্গলের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়েছে। তবে কেউ কেউ আবার এ জঙ্গলের সঙ্গে বিলুপ্ত হয়ে যাওয়া এক সভ্যতার যোগও খুঁজে পেয়েছে। তাদের কথায়, জঙ্গলের পাশাপাশি ওই এলাকায় জনবসতিও ছিল। ছিল চাষযোগ্য উর্বর জমিও। বন্যা আটকাতে চারদিকে মজবুত বাঁধও নির্মাণ করেছিল সেখানকার মানুষ। জনশ্রুতি আছে, মেরেডিড নামে নারী এক পুরোহিত কর্তব্যে অবহেলা করলে একটি কুয়ার পানি উপচে পড়ে। তাতেই সব কিছু ডুবে যায়।
ডুবে যাওয়া ওই জঙ্গলে পাইন, ওক, বার্চের মতো গাছ ছিল বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেলে সেগুলো নোনা পানির নিচে তলিয়ে যায় বলে জানিয়েছে ব্রিটেনের মেট্রো সংবাদপত্র। কিন্তু ঘাসের চাঙড় ও কাদামাটি জমা হয়ে গাছগুলো প্রাকৃতিকভাবেই সংরক্ষিত হয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছে, এর আগেও ওই এলাকায় কিছু গাছের অবশিষ্ট অংশ চোখে পড়েছে। মানুষের জীবাশ্ম ও পশুপাখিদের পায়ের ছাপও খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। তবে বিস্তৃত এলাকাজুড়ে জঙ্গলের হদিস এই প্রথম।
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?