জ্যাক মা’র চোখে সাফল্যের ১০ সূত্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩০ ১০ এপ্রিল ২০২৩
বর্তমান বিশ্বে প্রযুক্তি প্রতিষ্ঠানের কথা বলতে গেলে যে প্রতিষ্ঠানগুলোর নাম সবার আগে আসে তার মধ্যে আলীবাবা গ্রুপ অন্যতম। প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪২ হাজার কোটি মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৪ হাজার কোটি ডলারের মালিক একজন। তিনি হলেন জ্যাক মা, আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। সম্প্রতি অবশ্য বিশাল এই ই-কমার্স সাম্রাজ্যের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বিশাল এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেও খুব ভালো ছাত্র ছিলেন না জ্যাক মা। স্কুল ও কলেজে কয়েকবার ফেল করেছেন। ইংরেজিতে শিক্ষকতাও করেছেন। তবে এসব কিছুই আলিবাবা গ্রুপ প্রতিষ্ঠার পেছনে বাঁধা হয়ে দাড়াতে পারেনি। বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন তিনি। নিজেই জানিয়েছেন সাফল্যের রহস্য-
১. স্বপ্নটা বেঁচে থাক
জ্যাক মা মনে করেন, নিজের ওপর বিশ্বাস থাকলে বড় স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। যদি স্বপ্নটা বেঁচে থাকে, তাহলে আপনার বেঁচে থাকাও হবে রোমাঞ্চকর। জ্যাক মা বলেন, ‘হাল ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় পরাজয়।’ আপনি যখন উদ্ভট কোনো স্বপ্ন দেখবেন, তখন তাঁদের সঙ্গে থাকুন, যারা আপনাকে বিশ্বাস করে। এই মানুষগুলো আপনাকে শক্তি জোগাবে। জ্যাক মার উদ্ভট স্বপ্নগুলোর মধ্যে একটি ছিল সিনেমায় অভিনয় করা। এ বছর একটি চীনা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
২. প্রত্যাখ্যাত হওয়াও জীবনের অংশ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে, চাকরি করতে গিয়ে, মানুষের সহায়তা চাইতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন জ্যাক মা। কিন্তু আশা হারাননি। নিজ জীবনের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন, প্রত্যাখ্যাত হওয়াও জীবনের অংশ। তাই আশা হারানো চলবে না। জ্যাক মা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১০ বার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন। সেই তিনিই এখন প্রতিবছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন।
৩. দলগতভাবে কাজ করা শিখুন
১৮ জন বন্ধুকে নিয়ে আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। তিনি সব সময়ই দলগতভাবে কাজ করায় বিশ্বাসী। তাঁর ভাষ্য, ‘আপনি যতই প্রতিভাবান হন না কেন, দলগতভাবে কাজ করতে না পারলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অনেক মানুষের সঙ্গে কাজ করা জানতে হবে।’
৪. মানুষের বিশ্বাস অর্জন করুন
আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন, একজন সাধারণ কর্মী হতে পারেন, কিন্তু আপনাকে সহকর্মীদের বিশ্বাস অর্জন করতেই হবে। যদি শিক্ষার্থী হন, তাহলে বন্ধুদের বিশ্বাস অর্জন করতে হবে। তাহলে একসঙ্গে কাজ করতে পারবেন। জ্যাক মা বলেন, ‘১৮ জন বিনিয়োগকারী আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। তাঁরা বিশ্বাস করেছেন বলেই আমাকে কাজের ক্ষেত্রে খুব সচেতন হতে হয়েছে।’
৫. প্রতিযোগীকে অনুসরণ করবেন না
জ্যাক মা কখনোই প্রতিযোগীদের বড় করে দেখেননি। তাঁর বক্তব্য সোজাসাপ্টা, ‘প্রতিযোগীর কাছ থেকে শিখুন, কিন্তু তাঁকে অনুসরণ করবেন না। অনুসরণ করেছেন তো মরেছেন!’ নিজের ব্যবসার কৌশল সম্পর্কে বলতে গিয়ে তাঁর মন্তব্য, ‘আমি আমার গ্রাহকদের দিকে তাকিয়ে থাকি। তাঁরা কী চান? ভবিষ্যতে আর কী চাইতে পারেন? গ্রাহকদের চাহিদা অনুসরণ করাই আমার কাজ।’
৬. সেরা নয়, সঠিক মানুষ খুঁজুন
সাফল্য পেতে হলে একটা ‘দল’ হয়ে কাজ করতে হয়, এ কথা জ্যাক মা বারবারই বলেছেন। তিনি আরও বলেছেন, সাফল্য পেতে হলে সঙ্গী হিসেবে সেরা মানুষটিকে নয়, সঠিক মানুষটিকে খুঁজে বের করুন। কেউ হয়তো তাঁর কাজের ক্ষেত্রে সেরা, কিন্তু আপনার পাশে থেকে কাজ করার মতো মানসিকতা তাঁর নেই। আবার কেউ হয়তো সেরা নন, কিন্তু আপনার সঙ্গে তাঁর বোঝাপড়াটা হবে ভালো। তাই সেরা মানুষটিকে নয়, সঠিক মানুষটিকে খুঁজুন।
৭. নিজেকে প্রশ্ন করা শিখুন
স্বপ্নের পেছনে যখন ছুটবেন, তখন অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে। আমার কী আছে? আমি কী পারি? আমি কী চাই? এসব প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে। জ্যাক মা মনে করেন, এসব প্রশ্নের উত্তর আপনাকে লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করবে।
৮. অন্যের ভুল থেকে শিখুন
জ্যাক মা বলেন, অন্যের সাফল্য থেকে না শিখে অন্যের ভুল থেকে শিখুন। একেক জনের সাফল্য একেক ভাবে ধরা দেয়। কিন্তু সব মানুষ মোটামুটি একই রকম ভুলের মধ্য দিয়ে যায়। ভুল প্রসঙ্গে তাঁর আরেকটি কথাও আপনি মাথায় গেঁথে নিতে পারেন। জ্যাক মা বলেন, যখনই মানুষের হাতে টাকা আসতে শুরু করে, তখন সে ভুল করতে শুরু করে।
৯. অভিযোগ করার আগে সমাধান জানুন
সমস্যা নিয়ে ভাবনার চেয়ে সমাধানকে বেশি জোর দেন জ্যাক। তরুণদের তিনি সব সময় বলেন, ‘আপনি যদি কোনো সমস্যা নিয়ে অভিযোগ করেন, তাহলে আপনার উচিত আগে সেই সমস্যার সমাধান জানা। আপনার কাছে যদি সমাধান না থাকে, তাহলে চুপ থাকা শিখুন। একই ভাবে আপনি যদি পরিবর্তন চান, তাহলে নিজেই পরিবর্তন শুরু করুন। যদি পরিবর্তন না চান তাহলে চুপ থাকুন।
১০. সবসময় কিছু শিখুন
জ্যাক মার বয়স ৫০ ছাড়িয়েছে। কিন্তু এখনো নতুন কিছু শেখার ব্যাপারে তাঁর আগ্রহ ভীষণ। এখনো নিয়মিত মার্শাল আর্ট শিখছেন। কৈশোরে নয় বছর ইংরেজি শেখার জন্য পর্যটকদের গাইড হিসেবে কাজ করেছেন। অন্যের কাছ থেকে শেখার আগ্রহ তাঁর সব সময় ছিল। পেশাজীবনে সাফল্যের জন্য জ্যাকের পরামর্শ, ‘দুর্দান্ত কোনো বসের অধীনে কাজ শিখুন। ভালো বন্ধুর চেয়ে ভালো বস অনেক কিছু শেখায়। দারুণ বস আপনাকে নিয়মানুবর্তিতা শেখাবে, প্রশিক্ষণ দেবে আর আপনাকে উন্নত করবে।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়


