ঝিনাইদহে গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৮ ১৮ জানুয়ারি ২০১৯
আধুনিক সভ্যতার যুগে গরুর গাড়ির ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। গরুর গাড়ি চোখে পড়ে খুবই কম। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে আর নতুন প্রজন্মকে জানান দিতে ঝিনাইদহের বেতাই গ্রামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। সকাল হতেই প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ।
সদর উপজেলার গান্না ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতার আয়োজনে দুপুর থেকে বিকাল পর্যন্ত বেতাই গ্রামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা ২০টি গরুর গাড়ি অংশ নেয়। এদিকে দারুণ এ আয়োজন দেখে মুগ্ধ জেলার ক্রীড়াপ্রেমী দর্শকরা।
ঝিনাইদহ শহরের মডার্ন মোড় থেকে আসা খন্দকার ফারুকুজ্জামান ফরিদ জানান, গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা যে এত সুন্দর হতে পারে, তা না দেখলে বুঝতে পারতাম না। দেশের প্রতিটি জেলায় এ ধরনের আয়োজন করা উচিত। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্সের ছাত্রী লাইলা পারভীন জানান, এই প্রথম তিনি গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখে মুগ্ধ হন। সাংস্কৃতিক কর্মী সোহেলি আহম্মেদ জানান, বাংলার এই ঐতিহ্য বর্তমান ও আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এ আয়োজন প্রতি বছর করা উচিত।
আয়োজক নাসির উদ্দিন মালিতা জানান, গরুকে গৃহপালিত প্রাণী হিসেবেই আমরা জেনে থাকি। গাঁয়ের মাঠে আবহমান কাল থেকেই কৃষকের হালচাষের অবিচ্ছেদ্য অংশ এই নিরীহ প্রাণীটি। মানবজীবনের পরতে পরতে ছড়িয়ে আছে গরুর উপকারিতার কথা। তবে মাঝে মাঝে এই প্রাণীটি হয়ে ওঠে বিনোদনেরও অংশ। তাই গ্রামবাংলার সহজ-সরল মানুষকে আনন্দ দিতে আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতা শেষে সবাইকে পেছনে ফেলে প্রথম হয় বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার হাসানুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



