টিকা নেওয়া কি জায়েজ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২০ ২৪ আগস্ট ২০২১
অনেকে মনে করেন, রোগ প্রতিরোধে টিকা নেওয়ার বিষয়টি ষড়যন্ত্রমূলক। পশ্চিমারা এর মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রোগ ঢুকিয়ে দিচ্ছে। ওষুধ কিংবা ভ্যাকসিনে ক্ষতিকর উপাদান আছে বলে প্রমাণ না থাকা সত্ত্বেও তারা এমন অভিযোগ করেন। তাদের এ বক্তব্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক?
ভ্যাকসিন নেওয়া কি জায়েজ?
মূলত রোগ-ব্যাধির আক্রমণ থেকে বাঁচার জন্য ভ্যাক্সিন বা টিকা নেওয়া জায়েজ। ব্যাপারে ইসলামে কোনো ধরনের বাধা নেই। বরং রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে অগ্রিম প্রতিরোধ করা অধিক উত্তম। বিপর্যয় সৃষ্টি হয়ে ক্ষয়-ক্ষতির চেয়ে— বিপর্যয় থেকে বাঁচার আগেভাগে কোনো মাধ্যম অবলম্বন করা অধিক উত্তম। এই ব্যাপারে অন্তত কোনো বুদ্ধিমানের দ্বিমত থাকার কথা নয়।
আল্লাহর রাসুল (সা.)-এর জীবন থেকে আমরা এই শিক্ষা পাই। সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন বিষ এবং যাদু তার কোনো ক্ষতি করবে না।’ (আবু দাউদ, হাদিস : ৩৮৭৬)
এ হাদিসে তিনি অগ্রিম প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এছাড়াও তিনি সকাল-সন্ধ্যা, পাঁচ ওয়াক্ত সালাতের পর এবং ঘুমানের পূর্বে বিভিন্ন দোয়া ও জিকির শিক্ষা দিয়েছেন, যেন মানুষ জিন-শয়তান, যাদু ও বদনজর ইত্যাদি থেকে রক্ষা পায়। এগুলোও অগ্রিম প্রতিরোধ মূলক উপায়।
নবী-জীবনে আত্মরক্ষামূলক ব্যবস্থা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধে যাওয়ার আগে শিরস্ত্রাণ ও বর্ম দ্বারা পুরো শরীর আবৃত করেছেন। যাতে করেশত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করা সম্ভব হয়। এটি তার পূর্ব প্রস্তুতি ও অগ্রিম আত্মরক্ষামূলক ব্যবস্থা।
এভাবে আমরা রাসুল (সা.)-এর জীবনী অধ্যয়ন করলে— শত শত উদাহরণ খুঁজে পাব। অসুখ-বিসুখ, দুর্ঘটনা ও বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য তার অগ্রিম নির্দেশনা ও বাস্তবমুখী পদক্ষেপ। সুতরাং যারা টিকা নেওয়াকে তাকওয়া (আল্লাহ ভীতি) ও তাওয়াককুল (আল্লাহর ওপর ভরসা), সবর (ধৈর্য) পরিপন্থী বা পশ্চিমাদের ষড়যন্ত্র বলার চেষ্টা করে, তারা ভুলের মধ্যে আছে। তারা ইসলামের প্রকৃত মর্মবাণী বুঝতে পারেনি।
চিকিৎসা গ্রহণে ইসলামের উৎসাহ
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা এমন কোনো রোগ অবতীর্ণ করেননি, যার ওষুধ অবতীর্ণ করেন নি। (অর্থাৎ আল্লাহ তাআলা প্রতিটি রোগ-ব্যাধির সাথে সাথে সেগুলোর প্রতিষেধকও অবতীর্ণ করেছেন। সেগুলো কেউ জানে আর কেউ জানে না।’ (মুসনাদ আহমাদ, হাদিস : ৩৫৭৮; বুখারি, হাদিস : ৫৬৭৮)
আল্লাহর রাসুল (সা.) ছিলেন— সর্বশ্রেষ্ঠ আল্লাহভীরু, সবরকারী ও তাওয়াক্কুলকারী। কিন্তু তিনি নিজেই চিকিৎসা করেছেন এবং চিকিৎসার প্রতি উৎসাহিত করেছেন। শুধু তাই নয় তিনি নিজে অগ্রিম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। উম্মতকেও এই ব্যাপারে সতর্ক করে শিক্ষা দিয়েছেন।
প্রসঙ্গত, যদি বিশেষ কোনো ওষুধ বা ভ্যাক্সিন সম্পর্কে সঠিক তথ্য-উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতা এবং বিজ্ঞ স্বাস্থ্যবিশেষজ্ঞের মাধ্যমে প্রমাণিত হয় যে— এটা ক্ষতিকারক, তাহলে তা গ্রহণ থেকে বিরত থাকা আবশ্যক। কেননা, জেনে-বুঝে ক্ষয়-ক্ষতি ও ধ্বংস ডেকে আনা ইসলামে নিষিদ্ধ।
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- এলপিজির দাম বাড়ল
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- বিশ্বকাপ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পূর্বাচল স্টেডিয়াম
- প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ থেকে কাঁঠাল নেবে চীন
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
- ইসিতে ৯ দাবি জামায়াতের
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসায় আসিফ
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- আমড়ার আসল গুণ জানেন?
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব


