ডায়মন্ডের প্লেন!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪০ ৫ জানুয়ারি ২০১৯
ডায়মন্ডের তৈরি প্লেন! এটা কি আসলেই ডায়মন্ড দিয়ে তৈরি? মানুষ চড়তে পারবে তো এটা? কী করে সম্ভব ডায়মন্ড দিয়ে এতো বড় প্লেন তৈরি করা? এসব অসংখ্য প্রশ্ন ছাড়াও ভিন্ন ভিন্ন মন্তব্যে ডায়মন্ডের প্লেনের মতো দেখতে এমন একটি ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে সবাই মনে করেছে এটা আসলেই ডায়মন্ডের প্লেন।
সম্প্রতি আমিরাত এয়ারলাইন্সের অফিসিয়াল টুইটারে ওই ছবিটি প্রকাশ করা হয়। তাতে প্রতিষ্ঠানটি বলেওনি যে এটা ডায়মন্ডের প্লেন। কিন্তু তাদের দেওয়া ক্যাপশনে সকল প্রশ্নের উত্তর ফলো না করে টুইট ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন প্রশ্ন বা মন্তব্য করে এটাকে ছড়িয়ে বানিয়ে ফেলেছেন ডায়মন্ডের প্লেন!
প্রথমে টুইটে ছবিটি দেখে মানুষ ক্যাপশন না বুঝে ভেবে বসে এটা ডায়মন্ড দিয়ে তৈরি প্লেন। এরপর ডায়মন্ডের প্লেন লিখে অথবা নানা প্রশ্ন ছোড়ে মন্তব্য বা শেয়ার দিয়ে ছবিটি মুহূর্তেই তারা ভাইরাল করে ফেলে ভার্চুয়াল জগতে। আর তখনই এটা হয়ে যায় ডায়মন্ডের প্লেন!
তবে ছবিটি দেখে যে কারও ডায়মন্ডের তৈরি প্লেন না ভাবারও তেমন কারণ নেই। কেননা, প্লেনটি দেখতে সেরকমই। প্লেনের পুরো বডিতে হাজার হাজার ডায়মন্ডের টুকরোর মতো পদার্থ লাগানো। আর এর ঝলকানি মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে ডায়মন্ডের প্লেন হিসেবেই। যে কারণে ক্যাপশন ফলো না করেই ভাবা হয়েছে- ডায়মন্ডের তৈরি এতো বড় প্লেন! কী করে সম্ভব? আরও নানা মন্তব্য-প্রশ্ন।
এদিকে, আমিরাত এয়ারলাইন্স ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিল- দেখাচ্ছি আমিরাতের ‘ব্লিং-৭৭৭। আর ছবিটি তৈরি করেছেন সারা শাকিল (Presenting the Emirates ‘Bling’ 777. Image created by Sara Shakeel)।
এছাড়া ছবিটি ভাইরাল হওয়ার পর আমিরাত এয়ারলাইন্স স্থানীয় সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়েছে, ডায়মন্ড দিয়ে মোটেও তৈরি হয়নি প্লেনটি। শুধু এরকম একটি ছবি পোস্ট করা হয়েছে মাত্র।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সারা শাকিল একজন ক্রিস্টাল শিল্পী। তার একটি ইনস্টাগ্রাম আইডি আছে, যেটির ফলোয়ার প্রায় পাঁচ লাখ। সেটিতে মঙ্গলবার প্রথম ওই প্লেনের ছবিটি পোস্ট করেছিলেন তিনি। তাছাড়া ছবিটি তার নিজেরই আর্ট করা। পরে ওই ছবি দেখে পছন্দ হয়ে যায় আমিরাত এয়ারলাইন্সের। এরপর তার কাছ থেকে ছবিটি এনে তারা পোস্ট করেছিল।
এ বিষয়ে আমিরাত এয়ারলাইন্সের মুখপাত্র বলেছেন, আমরা কেবল সারা শাকিলের আঁকা ছবিটি পোস্ট করেছি। এটা সত্যিকারের প্লেন ভেবে অবাক হওয়ার কোনো কারণ নেই।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

