ডেঙ্গু শনাক্তে ‘এনএস১ এলাইজা’ বেশি নির্ভরযোগ্য: গবেষণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৫৩ ৫ ডিসেম্বর ২০২৪
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু শনাক্তে দেশে প্রচলিত তিন ধরনের পরীক্ষার মধ্যে ‘এনএস১ এলাইজা’ পরীক্ষা তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য, যা তুলনামূলক কম খরচে করা যায়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার-এনআইএলএমআরসির এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এনআইএলএমআরসির ভাইরোলজি বিভাগের প্রধান আরিফা আকরাম তিন ধরনের পরীক্ষার ফলাফল উপস্থাপন করেন। বাংলাদেশে ডেঙ্গু শনাক্তে যে তিন ধরনের পরীক্ষা হয় সেগুলো হলো- এনএস১ আইসিটি, এনএস১ এলাইজা ও আরটি-পিসিআর।
এনএস১ এলাইজা পরীক্ষাটি তেমন ব্যয়বহুল না হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সহজলভ্য করে দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরিফা আকরাম জানান, এনআইএলএমআরসিতে সংরক্ষিত ৫০০ জন রোগীর মধ্য থেকে ২০০টি নমুনা তিনি গবেষণায় ব্যবহার করেছেন। এতে দেখা গেছে, তিনটি পরীক্ষার মধ্যে ডেঙ্গু শনাক্তকরণে ‘এনএস১ এলাইজা’ পরীক্ষাটি তুলনামূলকভাবে ভালো ফল দেয়।
তিনি বলেন, “এনএস১ আইসিটি পরীক্ষার খরচ ৫০ টাকা, কিন্তু এই পরীক্ষায় অনেক বেশি ‘ফলস নেগেটিভ’ ফল পাওয়া যায়। এর মানে হল রোগী ডেঙ্গু আক্রান্ত। কিন্তু পরীক্ষায় তা ধরা পড়ে না।
“ডেঙ্গু নির্ণয়ে আরটি-পিসিআর পরীক্ষা সবচেয়ে নির্ভরযোগ্য। তবে এর প্রতিটি পরীক্ষায় খরচ পড়ে সাড়ে ৩ হাজার টাকা। অন্যদিকে এনএস১ এলাইজা পরীক্ষায় শনাক্ত সঠিক হয়, খরচ ৪০০ টাকার মত।”
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ডেঙ্গু নির্ণয়ে এনএস১ আইসিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এতে অল্প সময়ে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। কিন্তু এ পরীক্ষায় ‘ফলস নেগেটিভ’ অনেক বেশি হওয়ায় কেউ ডেঙ্গু আক্রান্ত হলেও তা জানতে পারেন না। ফলে চিকিৎসা নেন না বা চিকিৎসা নিতে দেরি করেন। এ কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, দেশের সব এলাকায় ‘এনএস১ এলাইজা’ পরীক্ষার ব্যবস্থা সরকারের করা উচিত। খরচের কথা না ভেবে পরীক্ষায় সরকারের ভর্তুকি দেওয়া উচিত। ব্যক্তির আক্রান্ত হওয়া ও মৃত্যুর ক্ষতি বিবেচনায় সরকারের আর্থিক ক্ষতি বেশি হবে না।
“রোগ শনাক্তের অভাবে একজন মানুষ যদি সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মারা যায়, রোগে ভুগে তার কর্মক্ষমতা কমে যায়… এই খরচটা কত। সরকার যদি ডেঙ্গু শনাক্তের খরচটা বহন করে সেটা কতখানি কস্ট অ্যাফেক্টিভ? রোগী যদি জানতে পারে তার ডেঙ্গু হয়েছে তাহলে সে সাবধান হয়ে যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএলএমআরসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহ। আইসিডিডিআর,বির বিজ্ঞানী আমিনুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের অধ্যাপক তারেখ মাহবুব খান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ ইউসুফ, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচি ব্যবস্থাপক (মনিটরিং) মোহাম্মদ হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




