তীব্র গরমে ঈদ উদযাপন করবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৯ ২১ এপ্রিল ২০২৩
গরমের তীব্রতা যতই থাকুক, ঈদের আনন্দ কি তাই বলে কম হবে? তবে উৎসব যেন অসুস্থতার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই গরমে নিজেকে সুস্থ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই উদযাপনের দিনে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। এতে ঈদে থাকতে পারবনে সতেজ ও সাবলীল। ফলে আপনার সুস্থ থাকা সহজ হবে। ঈদের দিন আনন্দও করতে পারবেন প্রাণ ভরে। চলুন তবে জেনে নেয়া যাক ঈদের দিন সতেজ থাকতে কী করবেন-
হালকা ধরনের পোশাক পরুন
ঈদ মানেই ভারী পোশাক এই চিন্তা অন্তত এবছর মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ এই তীব্র গরমে ভারী পোশাক পরলে আর দেখতে হবে না। অস্বস্তি তো লাগবেই, গরমে আপনার অবস্থাও নাজেহাল হয়ে যেতে পারে। তাই ঈদের দিনটিতে হালকা ধরনের পোশাক পরুন। সবচেয়ে ভালো হয় সুতির পোশাক পরতে পারলে। এতে গরম কম লাগবে, আরামও বোধ করবেন। সেইসঙ্গে বেছে নিন গোলাপি, সাদা, হালকা নীল, লেমন ইয়েলো জাতীয় হালকা রং। এতে দেখতে যেমন প্রশান্তি লাগবে, তেমন আপনিও সতেজ অনুভব করবেন।
ভারী সাজ নয়
উৎসবের দিনে জমকালো সাজতে ইচ্ছা করে অনেকের। তবে সাজের আগে আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন। আপনার সাজ এই আবহাওয়ার সঙ্গে খাপ খাচ্ছে কি না তা চিন্তা করে দেখুন। তীব্র গরমে যত হালকা সাজবেন, ততই ভালো। এই গরমে ভারী মেকআপ করলে তা গলে গিয়ে আপনাকে কিম্ভুতকিমাকার লাগতে পারে। সেইসঙ্গে ভারী ধরনের গয়না পরলেও দেখতে মানানসই লাগবে না। তাই সবকিছুতে সিম্পল থাকার চেষ্টা করুন। ভারী সাজ-পোশাকে অস্বস্তির থেকে বরং হালকা সাজ-পোশাকে আরাম বোধ করলেন!
পর্যাপ্ত পানি পান করুন
গরমের হাত থেকে বাঁচতে এটি একটি জরুরি কাজ। ঈদে তো আর দিনের বেলা খাবার খেতে বাঁধা নেই তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। তাজা ফলের রস, ডাবের পানিও খেতে পারেন। এটি বেশ কাজে দেবে। আপনি নিজেকে কয়েকগুণ বেশি শক্তিশালী অনুভব করবেন। সেইসঙ্গে ঘামের কারণে শরীরে যে পানির ঘাটতি দেখা দেয়, তাও দূর হবে। তাই ঈদের সারাদিন অন্তত ৭-৮ গ্লাস পানি পান করুন।
খাবার খান বুঝেশুনে
ঈদ বলেই পছন্দের সব খাবার গপাগপ খেয়ে ফেলবেন না। একে তো সারামাস রোজা থাকার কারণে আপনার খাদ্যাভ্যাসের ধরন পরিবর্তন হয়ে গেছে, এদিকে গরমের তীব্রতাও ফেলে দেওয়ার মতো নয়। তাই সবদিক বিবেচনা করে তবেই খাবার খান। অতিরিক্ত মসলাদার, ভারী খাবার এড়িয়ে চলতে পারলেই ভালো। ঈদের ঐতিহ্যবাহী খাবারগুলো যদি খেতেই হয় তবে অল্পস্বল্প খান। আপনার পেট কতটুকু সমর্থন দেবে সেদিকটা চিন্তা করে খান।
বাইরে বের হলে
গরম যতই থাকুক, ঈদের সারাদিন নিশ্চয়ই ঘরে বসে থাকবেন না? আত্মীয় ও বন্ধুদের বাড়ি গিয়ে দাওয়াত রক্ষাও তো করতে হবে। কেউ হয়তো আবার ঘুরতে যেতে চাইতে পারেন দর্শনীয় কোনো স্থানে। এক্ষেত্রে বাইরে বের হওয়ার আগে সঙ্গে কিছু জিনিস নিন। রোদের হাত থেকে বাঁচতে ছাতা তো নেবেনই, সেইসঙ্গে সানগ্লাস, পানির বোতল টিস্যু বা রুমাল ইত্যাদিও রাখুন। এগুলো গরমে আপনার প্রয়োজন হতে পারে।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে


