নারীর ঋতুবন্ধ বা মেনোপজ নিয়ে যত কথা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৪ ৩ জানুয়ারি ২০২২
গত তিনমাস ধরে রাহেলার (৪৭) বুক ধড়পড় করে। মাথায় যন্ত্রণা হয়। কয়েকদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখেন শরীর ঘামে ভিজে গেছে। হঠাৎ গরম লাগে। কখনো হাত-পা-কান গরম হয়। বিষয়টি স্বামীকে জানালে তিনি বলেন, দুশ্চিন্তা থেকে এমন হচ্ছে।
একদিন রাহেলা সাহস করে নিজেই হাসপাতালে যান এবং চিকিৎসকের সাথে কথা বলে জানতে পারেন, তার মেনোপজ হয়েছে। চিকিৎসক তাকে আশ্বস্ত করেন এগুলো কোনো রোগের উপসর্গ নয়। মেনোপজের কিছু লক্ষণ। যা ধীরে-ধীরে কমে যাবে এবং সহনীয় হবে। তবে সাবধান থাকতে হবে। কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত চেকআপ করলে ভালো থাকা যায়।
রাহেলা তাই করেছেন। তিনি বলেন, “এটা মেনে নিলেই সমস্যাগুলোকে, সমস্যা মনে হয় না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছি। কিছু নিয়ম মেনে চলি। এখন আমি অনেক ভালো আছি।”
বাংলাদেশ মেনোপজ সোসাইটির এক পরিসংখ্যানে জানা যায়, বাংলাদেশে কমপক্ষে ত্রিশ লাখ ঋতুবন্ধ নারী রয়েছেন। এর সাথে প্রতিবছর আশি হাজার নারী যোগ হন। এসব নারীর চিকিৎসায় প্রয়োজন সহমর্মিতা এবং এ সম্পর্কে স্বচ্ছ ধারণা।
সেন্ট্রাল হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মালিহা রশিদ বলেন, “নারীদের জীবনে ঋতুবন্ধ বা মেনোপজ প্রাকৃতিকভাবেই ঘটে। এটা নির্ধারিত। সাধারণত চল্লিশের পর থেকে পঞ্চাশ বছরের মধ্যে নারীর নিয়মিত ঋতুচক্র থেমে যায়। অনেক সময় এর আগে বা পরে হয়। শরীর থেকে হরমোন (ইস্ট্রোাজেন ও প্রোজেস্টেরণ ও অন্য দু’ একটি হরমোন) নিঃসরণ এ সময় একেবারে বন্ধ হয়ে যায়। চিকিৎসা পরিভাষায় একেই বলে মেনোপজ।”
তিনি আরো বলেন, ওভারি (ডিম্বাশয়) থেকে হরমোন নিঃসরণ থেমে যাওয়া বা ঋতুনিবৃত্তি কোনো অসুখ নয়। তবে এর কিছু ক্ষণস্থায়ী প্রভাব রয়েছে।”
ক্ষণস্থায়ী প্রভাবগুলো যাতে দীর্ঘস্থায়ী না হয় সেজন্য সচেতন থাকতে হবে এবং নিয়মিত চেকআপ করতে হবে বলে চিকিৎসকরা জানান। মেনোপজের লক্ষণগুলো হলো- হঠাৎ প্রচন্ড গরম লাগা, রাতে ঘেমে যাওয়া এবং পর মূহুর্তে দুর্বল লাগা, খিটিমিটি মেজাজ, অস্থিরতা, কাজে মনোযোগ না পাওয়া, ঘন-ঘন প্র¯্রাব হওয়া, সঙ্গমে অনীহা, যোনিদ্বারে শুস্কতা, যৌনমিলনে ব্যাথ্যা ইত্যাদি। ডা. মালিহা বলেন, “অভিজ্ঞতায় দেখেছি মেনোপজ সমস্যার কারণে অনেক সময় মধ্য বয়সে এসেও অনেক নারীর স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।”
তিনি জানান,“মেনোপজ হলে মানসিক চাপ বাড়ে। এসময় কাউন্সিলিং প্রয়োজন। আমাদের দেশে এর প্রচলন খুবই কম। অনেকে সমস্যা বলতে চান না। এ ধরণের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞানে একটি ব্যবস্থা রয়েছে যার নাম হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি)। এ থেরাপির মাধ্যমে শরীর থেকে যে হরমোন শুকিয়ে যায় তা বাইরে থেকে যোগানোর ব্যবস্থা করা হয়। উন্নত বিশ্বের নারীরা হরমোন থেরাপির মাধ্যমে নিজেদের সৌন্দর্য্য ও যৌবন ধরে রাখেন।”
শুধু সৌন্দর্য্য ও যৌবন ধরে রাখার জন্য নয়, সুস্থ্য থাকার জন্যও এইচআরটি প্রয়োজন। এক্ষেত্রে সবধরণের নারীদের সহায়তা করার জন্য বাংলাদেশ মেনোপজ সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করছে। এ সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শেখ জিন্নাত আরা নাসরিন জানান, “এ বিষয়ে পর্যাপ্ত প্রচারণা প্রয়োজন। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি মাধ্যমে জনগণকে বিষয়টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন। নারীরা সচেতন হলেই বুঝতে পারবেন তাদের কী করা উচিৎ। আমাদের এখানে যারা সদস্য নন তারাও কাউন্সিলিং সুবিধা পেতে পারেন।”
শুধু মেনোপজ সোসাইটি নয়, খোঁজ নিয়ে জানা যায় অনেক হাসপাতালে এ বিষয়ে কমবেশি কাজ হয়। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল মেনোপজ আউটডোর ক্লিনিক নামে একটি হেলথ চেকআপ ব্যবস্থা চালু করেছে। তুলনামূলক কম খরচে এখানে মেনোপজের চিকিৎসা পাওয়া যায়। এখানকার চিকিৎসক ডা. ফরিদ আহমেদ বলেন, “মেনোপজ হলে নারীরা ভাবতে শুরু করেন তাদের জীবন শেষ। এ ধারণা মোটেও ঠিক নয়। নিয়মিত চেকআপ করে ব্যবস্থা নিলেই সমস্যা কেটে যায়। তবে সবচেয়ে প্রয়োজন স্বামী ও পরিবারের সহযোগিতা।”
সকলের সহযোগিতার আগে নিজেই নিজেকে সহযোগিতা করতে হবে। ভয় নয়, জানতে হবে-এমনটাই মনে করেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল। তিনি জানান, “এক্ষেত্রে নারীর প্রয়োজন মানসিক প্রস্তুতি। এটাকে মেনে নিলে জটিলতা কমে যাবে। এ সময় জীবনকে নিয়ে ইতিবাচক চিন্তা করা প্রয়োজন। এ বয়সে নারী তার চারপাশ থেকে অনেক পরিজন হারাতে শুরু করেন। সন্তানরা বড় হয়ে যায়। নারী অনেকটা একা হয়ে পড়েন। শরীরের এই পরিবর্তন তাকে আরো অসহায় করে তোলে।”
এ জন্য চিকিৎসকরা বলছেন, সয়াবিন, শাকসবজি, ব্যায়াম, প্রফুল্ল মন, হরমোন থেরাপি এবং নিয়মিত চেকআপই মেনোপজ সমস্যায় নারীদের সহায়তা করতে পারে। তবে সবার আগে প্রয়োজন সচেতনতা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




