পবিত্র হজ্ব শুরু : লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২০ ২৭ জুন ২০২৩
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফাত প্রান্তর।
আজ মঙ্গলবার (২৭ জুন) পবিত্র হজ, মুসলিম সম্প্রদায়ের বৃহৎ মিলনমেলা। বড়-ছোট, ধনী-গরিব, সাদা-কালো কোনো ভেদাভেদ নেই আজ। সব ভেদাভেদ ভুলে শুধু দুই খণ্ড সাদা কাপড় শরীরে জড়িয়ে সবাই একত্রিত হয়েছে আরাফার ময়দানে। সবার মুখেই একই ধ্বনি ‘আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির।’
সারাবিশ্ব থেকে আজ ২৫ লাখেরও বেশি মুসলিম আরাফার ময়দানে হাজির হয়েছেন। ইতিহাসের সবচেয়ে বড় হজ এটি।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে বেশিসংখ্যক হাজির পদচারণায় মুখরিত হচ্ছে আরাফার ময়দান।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ‘চলতি বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজ করতে যাচ্ছি। করোনার বিধিনিষেধ পুরোপুরি উঠে যাওয়ায় এবার আগের বছরের তুলনায় বহু পরিমাণে বেড়েছে হজযাত্রীর সংখ্যা। করোনা মহামারির কারণে ২০২০ সালে হজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র ১০ হাজার মানুষ। আর ২০২১ সালে ৫৯ হাজার। গত বছর এ সংখ্যা ছিল ১০ লাখ। এর মধ্যে প্রায় ১৬ লাখ মানুষই এসেছেন বিশ্বের অন্যান্য দেশ থেকে।’
৯ জিলহজ (সৌদিতে চাঁদ দেখা অনুযায়ী) মূল হজের দিন তারা আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন। চার বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফা সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত। মুসলমানদের অতি পবিত্র এই ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে তারা ইবাদত করবেন; হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ পড়বেন। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে খুতবা পাঠ করবেন গ্র্যান্ড ইমাম। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ তায়ালার জিকির-আসকার ইবাদতে দোয়ায় মশগুল থাকবেন। অতঃপর মুজদালিফার উদ্দেশে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে একত্রে পড়বেন এবং সারা রাত অবস্থান করবেন। মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি পাথর এখান থেকে সংগ্রহ করবেন।
মুজদালিফায় ফজরের নামাজ পড়ে মিনার দিকে রওনা হবেন। ১০ জিলহজ মিনায় পৌঁছার পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। প্রথমে মিনাকে ডান দিকে রেখে হাজিরা দাঁড়িয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। দ্বিতীয় কাজ আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করা। অনেকেই মিনায় না পারলে মক্কায় ফিরে গিয়ে পশু কোরবানি দেন। তৃতীয় পর্বে মাথা ন্যাড়া করা। চতুর্থ কাজ তাওয়াফে জিয়ারত। এরই মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষে মেতে উঠবেন ঈদের আনন্দে।
জিলহজের ১১ তারিখ মিনায় রাতযাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে হাজিরা বড়, মধ্যম ও ছোট শয়তানের ওপর সাতটি করে পাথর নিক্ষেপ করবেন। আর এ কাজটি করা সুন্নত। পরদিন ১২ জিলহজ মিনায় অবস্থান করে পুনরায় একইভাবে হাজিরা তিনটি শয়তানের ওপর পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপ করা শেষ হলে অনেকে সূর্যাস্তের আগেই মিনা ছেড়ে মক্কায় চলে যাবেন। আর মক্কায় পৌঁছার পর হাজিদের একটি কাজ অবশিষ্ট থাকে। সেটি হচ্ছে, কাবা শরিফ তাওয়াফ করা। একে বলে বিদায়ি তাওয়াফ। স্থানীয়রা ছাড়া বিদায়ী তাওয়াফ অর্থাৎ কাবা শরিফে পুনরায় সাতবার চক্কর দেয়ার মাধ্যমে হাজিরা পবিত্র হজব্রত পালন সম্পন্ন করবেন।
পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফার ময়দান, মুজদালিফা ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।
বাংলাদেশ থেকে এ বছর হজ করছেন ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হাজি।
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- এলপিজির দাম বাড়ল
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- বিশ্বকাপ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পূর্বাচল স্টেডিয়াম
- প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ থেকে কাঁঠাল নেবে চীন
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
- ইসিতে ৯ দাবি জামায়াতের
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসায় আসিফ
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- আমড়ার আসল গুণ জানেন?
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব


