পরিচ্ছন্ন মাঠে দুরন্ত শৈশব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২৮ ২৪ জুন ২০১৯
শিশুরা বেড়ে উঠবে। এই বেড়ে ওঠা শুধু শারীরিক দিক দিয়েই নয়, এর সঙ্গে জড়িত রয়েছে মানসিক বিকাশও। ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে যথাযথভাবে গড়ে তোলার জন্য শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে রাষ্ট্র, অভিভাবক ও সমাজ সবারই দায়িত্ব রয়েছে। এজন্য দরকার তার মানসিক বিকাশ। আর এই মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে খেলাধুলা।
কথা হচ্ছে, শহরগুলোয় খেলাধুলার ব্যবস্থা কোথায়? উন্মুক্ত পরিবেশে খোলা মাঠে যে খেলাধুলা শিশুর বিকাশে সহায়ক, তা অনুপস্থিত। নেই মাঠ, নেই পর্যাপ্ত অনুষঙ্গ। জন্মের পর থেকে ফ্ল্যাটের মধ্যে বেড়ে উঠতে গিয়ে শিশুদের মানসিক বিকাশের পর্যাপ্ত অনুষঙ্গ প্রায় অনুপস্থিত থেকে যায়। তাই শিশুরা ঘরের মেঝে ও বাড়ির ছাদকে বানিয়ে নিয়েছে খেলার মাঠ। কেউ বুদ হয়ে থাকে কম্পিউটার মনিটর বা মোবাইল ফোনের স্ক্রিনে। কম্পিউটার ও মোবাইল ফোন গেমস আর টেলিভিশনের কার্টুন কেড়ে নিচ্ছে খোলা পরিবেশে বেড়ে ওঠার মানসিক বিকাশের সুযোগ। যদিও জাতিসংঘের শিশু সনদে বলা হয়েছে, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের উপযোগী পরিবেশ রক্ষা ও সৃষ্টি করা রাষ্ট্রের কর্তব্য। জাতীয় শিশুনীতি ও শিক্ষানীতিতেও শিশুর বিকাশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ বাস্তবে হচ্ছে উল্টোটা। সুযোগ সৃষ্টি তো হচ্ছেই না; যেটুকু সুযোগ আছে, তাও রক্ষা করা যাচ্ছে না। না আছে খেলাধুলা বা শরীরচর্চার সুযোগ, না আছে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর আনন্দ। বিদ্যা অর্জন বা বিকশিত হওয়ার জন্য সুস্থ দেহ ও সুন্দর মন দুটিই জরুরি। এজন্য দরকার উম্মুক্ত পরিবেশে খেলাধুলার সুযোগ।
মাঠে খেলাধুলা হবে এটাই স্বাভাবিক, কিন্তু পর্যাপ্ত মাঠ কোথায়? ঢাকা শহরে মানুষের তুলনায় খেলার উপযোগী মাঠ নেই বললেই চলে। শহরজুড়ে শুধু বিল্ডিং। এখানে খেলার মাঠ নেই। আমাদের স্বাধীনতাযুদ্ধের আগে যেসব ভালো খেলার মাঠ ছিল সেগুলোও আর এখন নেই। আমাদের সন্তানদের জন্য খেলাধুলার উপযোগী স্থান তো দূরের কথা, হাঁটা-চলার জন্যও তেমন ভালো জায়গা মেলে না। আর যে কয়েকটি খেলার মাঠ রয়েছে, সেগুলোর মধ্যে সবকটির যথাযথ পরিবেশ নেই। পরিচ্ছন্নতার অভাবে সেগুলো পরিবেশ হারিয়েছে। তবে আশার কথা,
সরকারি-বেসরকারি কিছু প্রতিষ্ঠান খেলার মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে। সম্প্রতি এমন একটি উদ্যোগ নিয়েছে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন রাজধানীর বিভিন্ন মাঠের পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। শহরের মাঠগুলোকে পরিচ্ছন্ন করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনলে হয়তো শৈশবের দুরন্তপনা আবারও দৃশ্যমান হবে।
মোহাম্মদ রফিক বলেন, আসলে মাঠ নিয়ে এর আগে অনেকবার আন্দোলন হয়েছে। কিছু মাঠ দখল হয়ে আছে। অনেক মাঠ পরিচ্ছন্নতার অভাবে খেলার উপযোগিতা হারিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বিশ্বে যেভাবে নিজেকে প্রমাণ করেছে, সেই জায়গা ধরে রাখতে এবং আরও এগিয়ে যেতে ভালো ও খেলার উপযোগী মাঠের কোনো বিকল্প নেই। তাই আমাদের সবার উচিত হবে মাঠগুলোকে খেলার উপযোগী করতে এগিয়ে আসা। মাঠগুলোকে পরিচ্ছন্ন করার পাশপাশি এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
জিলফুল মুরাদ
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- বিপাকে অজয়-কাজল
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন

