পিঁপড়া থেকে শেখার অনেক কিছু আছে
অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪১ ৩০ সেপ্টেম্বর ২০২২
আপনারা কি জানেন, বিশ্বে কত পিঁপড়ার বসবাস? ভাবছেন- পিঁপড়ার খবর কে রাখে। আমিও রাখি না। আজ একটি প্রবন্ধ পড়তে গিয়ে পিঁপড়ার ওপর অনেক মজার মজার রহস্যজনক তথ্য জানতে পারলাম। এসব তথ্য জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন। কিছু বলি।
পৃথিবীতে ২০ কোয়াড্রিলিয়ন পিঁপড়ার বসবাস। সংখ্যায় লিখলে তা দাঁড়ায়- ২০০০০০০০০০০০০০০০০। অর্থাৎ ২ এর পর ১৬টি শূন্য। এটা গেল পিঁপড়ার সংখ্যা। ২০ কোয়াড্রিলিয়ন পিঁপড়ার ওজন কত? তাও গবেষকরা নির্ণয় করেছেন। ২০ কোয়াড্রিলিয়ন পিঁপড়ার ওজন ১ কোটি ২০ লাখ টন ( শুষ্ক কার্বনের মাপকাঠিতে)। এ যে সংখ্যাগুলো লিখলাম, তা প্রকৃতপক্ষে একদম সঠিক সংখ্যা নয়, আনুমানিক।
প্রশ্ন করতে পারেন- পিঁপড়ার সংখ্যা ও ওজন নিয়ে গবেষকদের এত মাথাব্যথা কেন? সঙ্গত প্রশ্ন। পিঁপড়া সম্পর্কে আমরা কতটুকু জানি। বেশি জানি না। তবে জানা দরকার। পিঁপড়ার কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে।
পিঁপড়া অনেক উপকারী জীব। তারা মানুষের মতো স্বার্থপর প্রাণি নয়। পিঁপড়া মানুষের চেয়ে বেশি সঙ্গবদ্ধ ও কঠোর পরিশ্রমী। পিঁপড়া দলবদ্ধভাবে চলাফেরা করে। পিঁপড়া মানুষের মতো স্বার্থপর নয়। তারা শৃঙ্খলাবদ্ধভাবে মিলেমিশে কাজ করে, মিলেমিশে বাস করে, মিলেমিশে খাওয়াদাওয়া করে। পিঁপড়ার দলনেতা রানি। তারা রানির হুকুম মেনে চলে। আমরা সবাই রাজা, রানি মানার তো প্রশ্নই আসে না।
পিঁপড়া দুর্দিনের জন্য সঙ্গবদ্ধভাবে খাবার সঞ্চয় করে, মানুষ তা করে না। পিঁপড়া তার শরীরের চেয়ে ২০ গুণ বেশি ওজন বইতে পারে। মানুষ ফাঁকিবাজ, কাজ বেশি করে না, চুরি-ডাকাতি করে। অন্যের ধনসম্পদ লুট করে। পিঁপড়া নিজেদর দুঃখ কষ্ট পরস্পরের সঙ্গে শেয়ার করে, মানুষ মানুষের দুঃখ কষ্ট বাড়িয়ে দেয়। পিঁপড়া মেধার মাধ্যমে শ্রমকে কাজে লাগায়, মানুষ মেধার মাধ্যমে অন্যকে ঠকায়। পিঁপড়া পরিশ্রমী, মানুষ অলস। অলস লোক জীবনে সাফল্য পায় না।
পিঁপড়া পরিবেশ সংরক্ষণে বিরাট ভূমিকা পালন করে। আর মানুষ পরিবেশ ধ্বংসে সর্বাত্মক ভূমিকা পালন করে। পিঁপড়া বিশ্বে যত প্রজাতির গাছপালা ও উদ্ভিদ রয়েছে তাদের বীজ সর্বত্র ছড়িয়ে দেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তো আমরা চারিদিকে এত গাছপালা ও বনজঙ্গল দেখি। একটু ভাবলে পিঁপড়ার আরও অনেক উপকারিতা আপনাদের চোখে পড়বে। তাই পিঁপড়াকে খাটো করে দেখবেন না। অযথা পিঁপড়া হত্যা করবেন না।
তবে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্যহীনতার জন্য পিঁপড়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। (ফরেস্ট রিসার্চ ফান্ড ও ডয়েচে ফরশুং গেমাইনশাপ্টের অর্থায়নে সারা বিশ্বের বেশ কয়েকজন গবেষক এই গবেষণা সম্পন্ন করেন)।
লেখক: অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ
সাবেক ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

