ঢাকা, ২৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ১২ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৪৯০

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ১৩ জানুয়ারি ২০২৫  

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৩ জানুয়ারি) এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানিয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় সদস্যের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। নিয়োগ বাতিল করা ছয় সদস্য হলেন:

 

অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

 

এ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখ্য, ২ জানুয়ারি সরকার পিএসসিতে এই ছয় সদস্যকে নিয়োগ দেয়। তবে, ৯ জানুয়ারি তাদের সঙ্গে নিয়োগ পাওয়া বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছিল।