প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ২৮ মার্চ ২০২৩
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে; যেটির আওতায় নিয়োগ হবে তিন বিভাগে। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য শিক্ষক নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে কতসংখ্যক পদে এবার নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।
অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে চলবে ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। তখনও আসন সংখ্যা বলা হয়নি।
আগ্রহী প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের তথ্যাদি পাবেন। আবেদনের জন্য ফি দিতে হবে মোট ২২০ টাকা, যেখানে আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪) স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী কোটাধারী আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ থাকলেও সর্বোচ্চ বয়স দুই বছর বেশি অর্থাৎ ৩২ বছর হলেও আবেদন গ্রহণ করা হবে।
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ২২ সেপ্টেম্বরের স্মারক অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল তারাও এই বিজ্ঞপ্তির অধীনে আবেদন করতে পারবেন।
এর আগে কোভিড মহামারীর কারণে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের বড় নিয়োগ প্রক্রিয়া দুই বছরের বেশি সময় পর শেষ হয় সম্প্রতি। গত ১৪ ডিসেম্বর সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করার ফল প্রকাশ করা হয়। তবে এর মধ্যে সবাই চাকরিতে যোগ না দেওয়ায় পদশূন্য থাকে। সেসব শূন্যপদের সঙ্গে আরও কিছু পদ মিলিয়ে ক্লাস্টারভিত্তিতে বিভাগ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ ৪ হাজার শিক্ষকের মধ্যে প্রতি বছর প্রায় ৬ হাজার জন অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

