ফোন ও ল্যাপটপে কাজ করতে যে ১২ অ্যাপ জরুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৪ ১৯ মে ২০২৫
যেখানেই থাকুন না কেন, অনায়াসে কাজ চালিয়ে যেতে চাইলে আপনার প্রয়োজন এমন কিছু অ্যাপ, যা রিয়েল‑টাইমে ডেটা সিঙ্ক করে, তথ্য সংগঠিত রাখে এবং ডিভাইসের মধ্যে সংযুক্তি বজায় রাখে। ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ক্রোমবুক—যেকোনো ডিভাইস থেকে নির্বিঘ্নে কাজ করার জন্য ক্লাউড স্টোরেজ, ডকুমেন্ট এডিটিং, মেসেজিং এবং সিকিউরিটি ফিচারসহ নিচে ১২টি কার্যকর অ্যাপের তালিকা দেয়া হলো, যা আপনার কাজকে সহজ, দ্রুত ও নিরাপদ করে তুলবে।
১. গুগল ড্রাইভ
গুগল ড্রাইভ ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেয় এবং এটি গুগলের অফিস অ্যাপগুলোর সঙ্গে একীভূত। আপনি উইন্ডোজ, ম্যাক, আইওএস বা অ্যান্ড্রয়েড যেটাই ব্যবহার করুন না কেনো ফাইল সব ডিভাইসেই একসঙ্গে আপডেট হয়।
২. ওয়ানড্রাইভ
মাইক্রোসফটের এই ক্লাউড স্টোরেজ সার্ভিসটি ৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেয়। এটি উইন্ডোজ ও মাইক্রোসফট ৩৬৫ এর সঙ্গে একীভূত। তাই আপনি ল্যাপটপে যা লিখেছেন, মোবাইলেও সেটা সহজেই অ্যাক্সেস করতে পারবেন।
৩. ওয়ান নোট
ওয়াননোট একটি ফ্রি নোট নেয়ার অ্যাপ, যা সেকশন ও পেইজ ভিত্তিক ডিজিটাল নোটবুক তৈরি করে। এটি স্টাইলাসে লেখা, অডিও রেকর্ডিং ও ওয়েব ক্লিপিং সাপোর্ট করে।
৪. মাইক্রোসফট ৩৬৫
একটি মাইক্রোসফট ৩৬৫ অ্যাকাউন্ট দিয়ে আপনি ফোন বা ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস করতে পারেন। রিয়েল-টাইম সহযোগিতা এবং ওয়ান ড্রাইভেও এ ফাইল সেভের সুবিধা রয়েছে।
৫. গুগল ওয়ার্কস্পেস
এটি গুগলের ফ্রি অফিস স্যুট, যা ব্রাউজার ও মোবাইল অ্যাপ দিয়ে চলে। এতে একাধিক ইউজার একসঙ্গে একটি ফাইল এডিট করতে পারে এবং লাইভ কমেন্টও করতে পারে। যেমন: গুগল ডকস, গুগল সিট, গুগল স্লাইড।
৬. স্ল্যাক
স্ল্যাক হচ্ছে চ্যানেল ও ডাইরেক্ট মেসেজের মাধ্যমে টিমের সঙ্গে যোগাযোগ করার সহজ অ্যাপ। এটি ফাইল শেয়ারিং এবং জুমসহ বিভিন্ন থার্ড পার্টি টুলের সঙ্গে একীভূত হয়।
৭. বিটওয়ার্ডেন
বিটওয়ার্ডেন হচ্ছে একটি শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার, যেখানে আপনি অগণিত পাসওয়ার্ড সংরক্ষণ ও সিঙ্ক করতে পারবেন। এতে রয়েছে ২‑ফ্যাক্টর অথেনটিকেশন ও বায়োমেট্রিক সাপোর্ট।
৮. প্রটন ভিপিএন
প্রটন মেইল নির্মিত এই ভিপিএন অ্যাপটি বিনামূল্যে আনলিমিটেড ডেটা দেয়। এটি ইউএস, জাপান, পোল্যান্ডসহ কিছু নির্দিষ্ট দেশে ফ্রি সার্ভার অ্যাক্সেস দেয়।
৯. উইন্ডস্ক্রাইব
উইন্ডস্ক্রাইব একটি ফ্রি ভিপিএন যা একাধিক ডিভাইসে চলে। ১০ গিগাবাইট ফ্রি ডেটা ও ১০টি দেশের সার্ভার অ্যাক্সেস দিয়ে এটি একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করে। এতে রয়েছে অ্যাড ব্লকার ও ট্র্যাকার ব্লকার।
১০. মাইক্রোসফট লেন্স
মাইক্রোসফট লেন্স অ্যাপটি দিয়ে মোবাইলে দ্রুত ডকুমেন্ট স্ক্যান করুন। এই অ্যাপটি হাতে থাকা ডকুমেন্ট বা সাইনবোর্ড স্ক্যান করে পিডিএফ বা ওয়ার্ড ফাইলে রূপান্তর করে। এতে ওসিআর ফিচার রয়েছে যা হ্যান্ডরাইটেন লেখা চিনতে পারে।
১১. গুগল মিট
গুগল মিট একটি নিরাপদ ভিডিও কনফারেন্সিং টুল যা মোবাইল ও ব্রাউজারে চলে। এতে রয়েছে স্ক্রিন শেয়ার, রিয়েল-টাইম সাবটাইটেল, ও লো লাইট মোড।
১২. চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি একটি ক্রস-প্ল্যাটফর্ম এআই অ্যাসিস্ট্যান্ট, যা লেখালেখি, কোডিং বা পড়াশোনায় সাহায্য করে। এটি মোবাইল অ্যাপ ও ওয়েবে সহজেই ব্যবহার করা যায়। এক ডিভাইস থেকে আরেকটিতে যাওয়া মানেই কাজ বন্ধ হয়ে যাওয়া নয়। এই অ্যাপগুলো ব্যবহার করলে আপনি ফাইল পাঠানো, সিঙ্ক করা বা একাধিক ডিভাইসে কাজ চালিয়ে যাওয়ার সমস্যা সমাধান হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



