বাগান বাড়ি বিক্রি, মাত্র ৯৬ টাকায় !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৭ ২৯ জানুয়ারি ২০১৯
সুন্দর সাজানো একটা শহর। নানা প্রাকৃতিক সম্পদে ঠাসা। এ শহরের বেশির ভাগ বাড়িতেই রয়েছে সাজানো বাগান। সে সব বাগান ফুলে-ফলে ভরা। আর এই বাড়িই আপনি পেয়ে যেতে পারেন মাত্র ৯৬ টাকায়!
বিশ্বাস হচ্ছে না! এ খবর কিন্তু একশো ভাগ সত্যি!
ইতালির ছোট্ট সুন্দর শহর সাম্বুকায় মাত্র ১ ইউরো দিলেই আপনি এমনই একটা সাজানো বাগান-বাড়ির মালিকানা পেয়ে যাবেন। তবে একটা শর্ত আছে। বাড়ির নতুন মালিককে বাড়ি কেনার তিন বছরের মধ্যেই সংস্কার করতে হবে। এরই সঙ্গে ‘সিকিউরিটি ডিপোজিট’ হিসাবে স্থানীয় প্রশাসনের কাছে জমা দিতে হবে ৫ হাজার ইউরো, বাংলাদেশি মূদ্রায় যা প্রায় ৪ লাখ ৭৯ হাজার টাকার সমান। এই ‘সিকিউরিটি ডিপোজিট’-এর অর্থ অবশ্য বাড়ি সংস্কার হয়ে গেলেই ফেরত পেয়ে যাবেন বাড়ির নতুন মালিক।
কী নেই এই শহরে! লাল আঙুরের চাষ হয় এখানে। এই সাম্বুকায় রয়েছে বিস্তীর্ণ আঙুরের ক্ষেত। ঐতিহ্য আর আভিজাত্যের অঙ্গ সিসিলীয় ওয়াইনের জন্ম এখানেই। এখানকার বিশেষ পদ্ধতিতে বানানো রুটি আর পাস্তা বিখ্যাত।
এবার নিশ্চয়ই ভাবছেন, সমুদ্রের নিকটবর্তী গাছপালা আর পাহাড়ে ঘেরা সুন্দর, সমৃদ্ধ এই শহরে বাড়ির দাম তাহলে এত সস্তা কেনো? আসলে সাম্বুকার বেশির ভাগ বাসিন্দাই এখানকার পাঠ চুকিয়ে বড় শহরে চলে গিয়েছেন। এর জন্য অবশ্য কিছুটা হয়তো দায়ি এখানকার অনুন্নত যোগাযোগ আর চিকিৎসা ব্যবস্থা। আধুনিক জীবনযাপনের তেমন সুযোগও ছিল না এখানে। তাই একে একে সাম্বুকার বেশির ভাগ বাসিন্দাই অন্যত্র চলে গিয়েছেন।
দ্রুত কমতে থাকে ২০১৬ সালে ইতালির সবচেয়ে সুন্দর শহরের তালিকায় মনোনয়ন পাওয়া সাম্বুকার জনসংখ্যা। কিছুটা বাধ্য হয়েই সাম্বুকার উপ-মেয়র জুসেপ্পে ক্যাসোপ্পো এ শহরে বাড়ি কিনতে আবেদন করেন মাত্র ১ ইউরোর বিনিময়ে।
তার আবেদনে কাজও হয়েছে। ইতিমধ্যেই এ শহরে বাড়ি কিনতে চেয়েছেন অনেকে। ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড থেকে জমা পড়েছে আবেদনপত্র। এই সুযোগে আপনিও এখানে বাড়ি কিনে নেবেন নাকি!
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে চড়া মসলার বাজার
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!

