ঢাকা, ২৮ অক্টোবর বুধবার, ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩
good-food
৫৬৬

বুধবার আখেরি চাহার সোম্বা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৯ ২০ সেপ্টেম্বর ২০২২  

সারাদেশে আখেরি চাহার সোম্বা পালন করা হবে বুধবার (২১ সেপ্টেম্বর)। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে এ উৎসব-ইবাদত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুশির দিন হিসেবে উদযাপন করে থাকেন।

 

এ উপলক্ষে বুধবার বাদ যোহর (দুপুর দেড়টা) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন মঙ্গলবার  এ তথ্য জানান।

 

তিনি বলেন, আখেরি চাহার সোম্বার অনুষ্ঠানের আলোচক হিসেবে অংশ নেবেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।

 

আখেরি চাহার সোম্বা মূলত ফার্সি পরিভাষা। ফার্সি শব্দ আখেরি অর্থ শেষ। চাহার অর্থ সফর মাস এবং সোম্বা অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে মোহাম্মদ (সা.)-এর সাময়িক সুস্থতাকে স্মরণ করে মুসলমানরা ইবাদত করেন।