বোতলের পানি পান করলো কোয়ালা, ভিডিও ভাইরাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৮ ৩ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বালীয় রাজ্য ভিক্টোরিয়ার তাপমাত্রার হিসেবে অনেক গরম থাকে। ভিক্টোরিয়ার স্ট্রাথমার্টনের উত্তরে মারি নদী ঘেঁষা বনে থাকা একটি কোয়ালা ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা ভেজাতে চলে আসে লোকালয়ের কাছাকাছি।
এবিসি নিউজ জানিয়েছে, কোয়ালাটিকে দেখে তার জলতেষ্টা পাওয়ার বিষয়টি বুঝতে পারেন চ্যান্টেল লরি নামের একজন পথচারী।
একটি গাছের নিচের দিকটা ধরে থাকা কোয়ালার দিকে পানি নিয়ে এগিয়ে যান ওই নারী। পানির বোতলটি এগিয়ে দিলে কোয়ালাটি ওপরের দিকে উঠতে থাকে। পরে তিনি বোতল থেকে পানি বের করলে তা দেখে প্রাণীটি তাতে চুমুক দিতে এগিয়ে আসে।
২৫ সেকেন্ড ধরে ওই বোতলের পানি পান করে কোয়ালাটি। তার পানি পানের দৃশ্যের ভিডিও ফেইসবুকে দেন লরি।
এখানে ক্লিক করুন : কোয়ালার বোতলের পানি পানের ভিডিও
গত ২৯ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ করার পর তা ব্যাপক সাড়া ফেলে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোতেও এই ভিডিও নিয়ে খবর প্রকাশ হয়।
হাড়কাঁপানো শীতে বিশ্বের বেশিরভাগ জায়গায় জনজীবন যখন কাবু, তখন অসহ্য গরমে প্রাণ ওষ্ঠাগত অস্ট্রেলিয়ায়। পৃথিবীর দক্ষিণ-পূর্বের এই দেশটিতে এখন বেড়েই চলেছে তাপমাত্রা। অঞ্চল ভেদে তাপমাত্রা ৪০ থেকে ৪৬ ডিগ্রি ছাড়াবে বলে দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। তীব্র গরমে কোয়ালার পানির বোতলে চুমুক দেয়ার এমন দৃশ্যের সঙ্গে একেবারে অপরিচিত নন অস্ট্রেলিয়াবাসী।
এর আগে ২০০৯ সালে রয়টার্সের তোলা ফায়ার সার্ভিস কর্মী ডেভিডের হাতে ধরা পানির বোতলে চুমুক দেয়া আহত এক কোয়ালার ছবি অনেকের নজর কেড়েছিল। অন্যদিকে অ্যাডিলেডে দাবানল নেভানোর পর আহত একটি কোয়ালাকে পানির বোতল এগিয়ে দেয়ার ছবি ও ভিডিও সাড়া জাগিয়েছিল ২০১৫ সালেও।
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?