ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৭৬৩

ভ্যাকসিন আমদানির অনুমতি দিল ওষুধ প্রশাসন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২১ ৫ জানুয়ারি ২০২১  

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। মঙ্গলবার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয়া হয়। 

 

ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

 

এদিন দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো। পরে সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয় অধিদফতর। 

 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এর ফলে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর