‘মুজিব জ্যাকেট’ পরছেন মোদিরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০১ ২৫ মার্চ ২০২১
২৬ মার্চ দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তার সফরসঙ্গীদের গায়ে থাকবে ‘খাদি মুজিব জ্যাকেট‘।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব অনুষ্ঠানে থাকা সব অতিথিদের গায়ে শোভা পাবে খাদির তৈরি এই ‘মুজিব জ্যাকেট’। এমনকি যেসব কর্মকর্তা মোদিকে স্বাগত জানাবেন, তারাও এই জ্যাকেট পরে থাকবেন। ২০১৬ সালে গোয়ায় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্রনেতারা খাদির জ্যাকেট পরেছিলেন। এবার মোদির বাংলাদেশ সফরেও আকর্ষণের কেন্দ্রে আছে এটি।
২৬ ও ২৭ মার্চ মোদির বাংলাদেশে থাকার কথা। তার আগেই খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের পক্ষ থেকে ঢাকার ভারতীয় হাইকমিশনে ১০০টি ‘মুজিব জ্যাকেট’ পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে ‘মুজিব জ্যাকেট’ অত্যন্ত জনপ্রিয়। প্রবীণ ব্যক্তিদের কাছে এই জ্যাকেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতীক। নতুন প্রজন্মের কাছেও ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে এটি। মোদি বরাবরই খাদির জ্যাকেট পরার জন্য বিখ্যাত। ভারতে ‘মোদি জ্যাকেট’ বেশ জনপ্রিয়।
খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী বরাবরই বিদেশ সফরে খাদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি বিদেশ সফরে যাওয়ার সময় সঙ্গে রাখেন খাদির তৈরি রুমাল এবং তা উপহার হিসেবেও দেন। মুজিব জ্যাকেট বাংলাদেশে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটা অত্যন্ত গর্বের বিষয় যে, মোদির বাংলাদেশ সফরের সময় এই খাদির জ্যাকেট পরা হবে। খাদির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। তার বাংলাদেশ সফরে খাদির মুজিব জ্যাকেট ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সারাবিশ্বে এবং কূটনৈতিক মহলে খাদিকে তুলে ধরা যাবে।’
৬ বোতাম বিশিষ্ট কালো রংয়ের মুজিব জ্যাকেটে নিচের অংশে দুটি পকেট এবং উপরে বাম পাশে বুকে একটি পকেট থাকবে। উন্নত মানের পলি খাদি কাপড় দিয়ে এই জ্যাকেট তৈরি করা হয়েছে। খাদি কাপড়ের পরিবেশ বান্ধবতা বজায় রেখে খাদি ভারতীয় লোগো এমব্রইডারি করে এই জ্যাকেটগুলোর জন্য কালো খাদি সূতার কাপড়ের কভারও তৈরি করা হয়েছে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা



