দেড় বছরে নিহত ১২০৩
মৃত্যুর হাতছানির নাম সেলফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৯ ৮ জুলাই ২০১৯
স্মার্টফোনের এই যুগে সেলফোন ব্যবহারকারীরা সেলফি তোলেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। এমনকি হাঙরের শিকার হয়ে মৃত্যুর চেয়েও এ সংখ্যা বেশি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে।
পিপল টিভি’র রিপোর্টে জানা যায়, ২০১৮ থেকে চলতি বছরের মে পর্যন্ত দেড়বছরে সারাবিশ্বে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন ১২০৩ জন। ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্টিন ক্যভন বলেন, যেখানে সেখানে সেলফি তোলার ওপর নিষেধাজ্ঞা না আনলে দিনদিন সেলফিই মানুষের মৃত্যুর একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে।
দেশে-বিদেশে এরকম দুর্ঘটনা হরদম ঘটছে। দেশের নওগাঁর আত্রাইয় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় গত এপ্রিল মাসে সানজিদ ও ফারজি দুই বন্ধু মিলে হাঁটতে বের হন। ঘুরাঘুরির এক পর্যায়ে তারা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে গেলে পেছন থেকে লালমনি একসপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এসময় পথচারীরা সানজিদ ও ফারজিনকে গুরুতর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই সানজিদ মারা যায়। গত ফেব্রুয়ারি মাসে পাবনার চলনবিলের পাইকপাড়ায় ২২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়।
এতে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী হান্ডিয়াল এলাকার ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, যাত্রীরা নৌকাটির মাচার (ছই) ওপর দাঁড়িয়ে সবাই সেলফি তুলতে গিয়ে মাচা ভেঙ্গে যায়। এ সময় সবাই তাড়াহুড়ো করে মাচা থেকে নামতে গিয়ে নৌকাটি কাৎ হয়ে ডুবে যায়। ফলে তিনজনের প্রাণহানি ঘটে।
ডেইলি মেইলের প্রতিবেদন জানাচ্ছে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বে অন্তত ২৫৯ জন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেখানে হাঙরের মুখে পড়ে মৃতের সংখ্যা ৫০। ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারের রিপোর্টে দেখা যায়, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে সেলফি আসক্তি বেশি। পানিতে ডুবে, রাস্তায় দুর্ঘটনায় কিংবা খাদে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার। সেলফিতে মৃত্যু সবচেয়ে বেশি ভারতে। এখনো পর্যন্ত সেই সংখ্যাটা ১৫৯। দুর্ঘটনা রুখতে দেশটির বিভিন্ন জায়গাকে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে। তবু থামছে না সেলফি তোলাজনিত দুর্ঘটনা। শুধু মুম্বাইয়েই এ রকম ১৬টি স্থান চিহ্নিত করা হয়েছে।তবে ভারতের বাইরে ব্রাজিল, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, রাশিয়ার মতো দেশেও সেলফির কারণে মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন।
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে চড়া মসলার বাজার
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!

