যে ৫ সবজি খেলে শিশু দ্রুত লম্বা হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৮ ১০ নভেম্বর ২০২১
শিশু লম্বা হবে কি না, হলে ঠিক কতটা হবে তা নিয়ে চিন্তিত থাকেন প্রায় সব মা-বাবাই। বিশেষ করে মায়েদের চিন্তা যেন ফুরায় না। যদিও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উচ্চতা কিংবা গায়ের রং জরুরি নয়। কিন্তু নিজের সন্তানকে হৃষ্টপুষ্ট কে না দেখতে চান! সন্তান লম্বা-চওড়া হলে যেন মা-বাবার চোখের শান্তি।
একজন মানুষ কতটা লম্বা হতে পারে তার পেছনে তার জিনগত ভূমিকা রয়েছে। তবে কিছু কারণে শিশুর বেড়ে ওঠা বিলম্বিত হতে পারে। শিশু যদি সঠিক খাবার না খায় তবে সে দ্রুত বাড়বে না। চিকিৎসকদের মতে, ছোটবেলা থেকে শিশুকে সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়ালে তার বৃদ্ধি দ্রুত হবে। এমন কিছু সবজি আছে যেগুলো শিশুকে নিয়মিত খাওয়ালে শিশুর উচ্চতা বাড়বে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫ সবজি সম্পর্কে-
মটরশুঁটি
সবুজ রঙের গোল গোল দানার মতো। এটি খাওয়া হয় নানাভাবে। বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয় মটরশুঁটি। নুডলস, পাস্তা, সালাদ ইত্যাদিতে মটরশুঁটি মিশিয়ে শিশুকে খেতে দিতে পারেন। এতে আছে প্রচুর ভিটামিন, লুটেন, প্রোটিন ও ফাইবার, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে। শিশুকে নিয়মিত এই সবজি খাওয়ালে তার উচ্চতা বৃদ্ধি সহজ হবে। টাটকা মটরশুঁটি সেদ্ধ করেও খাওয়াতে পারেন।
সয়াবিন
শিশুর উচ্চতা বৃদ্ধিতে আরেকটি উপকারী সবজি হতে পারে সয়াবিন। এতে থাকে প্রচুর প্রোটিন, যা শিশুর হাড় মজবুত করতে ভীষণ কার্যকরী। হাড়ের গঠন মজবুত হলে শিশু হয়ে উঠবে আরও শক্তিশালী। নিয়মিত সয়াবিন খাওয়ালে শিশু উচ্চতা বাড়বে দ্রুত।

পালং শাক
নানা পুষ্টিগুণে ভরপুর পালং শাক। সবচেয়ে জনপ্রিয় শাকগুলোর মধ্যেও এটি একটি। এতে আছে প্রচুর খনিজ, ভিটামিন ও ফাইবার। তাই নিয়মিত শিশুকে পালং শাক খেতে দিন। কারণ এই শাকে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করবে। শুধু শাক খেতে না চাইলে নানা উপায়ে খেতে দিতে পারেন। পাকোড়া, স্যুপ, সালাদ তৈরি করে দিতে পারেন। এতে শিশু পছন্দ করে খাবে।
শালগম
উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে শালগম। শীতকালীন এই সবজিও অনেক উপকারী। এতে থাকে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, প্রোটিন, এবং ফ্যাট। শালগমের ফাইবার উচ্চতা বৃদ্ধির জন্য কার্যকরী। মৌসুমী এই সবজি শিশুর পাতে রাখুন। এতে তার উচ্চতা বাড়বে দ্রুত।

ঢেঁড়স
জনপ্রিয় সবজিগুলোর একটি হলো ঢেঁড়স। ইংরেজিতে লেডিস ফিঙ্গার নামে পরিচিত এই সবজি খেতেও ভীষণ সুস্বাদু। সেইসঙ্গে এর উপকারিতাও অনেক। ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট ও ফাইবারযুক্ত ঢেঁড়স শিশুর উচ্চতা বৃদ্ধির গতি বাড়িয়ে দেয়। এর ফাইবার গ্রোথ হরমোনকে সক্রিয় করে তোলে। বুঝতেই পারছেন, শিশুকে কেন প্রতিদিন ঢেঁড়স খেতে দেওয়া জরুরি।
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- সমালোচনায় মুখ খুললেন পপি
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- কাঁচকলার কত গুণ?
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে







