ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৪৭২

রেড জোনে সেনা টহল জোরদার হচ্ছে: আইএসপিআর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ১৬ জুন ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মাত্রা অনুসারে সরকার ঘোষিত রেড জোনে সেনা টহল জোরদার করা হচ্ছে। 

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তাদের ভাষ্য, রেড জোনগুলোতে সরকারি নির্দেশনাবলী যথাযথ পালনের উদ্দেশে সেনা টহল জোরদার করা হচ্ছে।

মারণঘাতী করোনা প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী।

সর্বনাশা ভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়তে থাকায় পাড়া-মহল্লা, ওয়ার্ড ও এলাকাভিত্তিক সারাদেশকে রেড (লাল), ইয়োলো (হলুদ) ও গ্রিন (সবুজ) জোনে (অঞ্চল) ভাগ করে পর্যায়ক্রমে লকডাউন করা হচ্ছে।

ইতোমধ্যে বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া রেড জোনেও সেনাবাহিনী টহল দিচ্ছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর