লবঙ্গ চায়ের ৭ উপকারিতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৪ ২২ মে ২০২৫
প্রতিটি বাঙালি রান্নাঘরের পরিচিত একটি মসলা লবঙ্গ। শুধু রান্নার স্বাদ বাড়াতে নয়, বহু দিন ধরেই এটি ব্যবহার হচ্ছে প্রাকৃতিক ওষুধ হিসেবে। ঠাণ্ডা, কাশি বা গলা ব্যথা হলে মুখে একটি লবঙ্গ রেখে তা চিবিয়ে অনেকেই আরাম পান। মুখের দুর্গন্ধ দূর করতেও এটি দারুণ কার্যকর। তবে জানেন কি, লবঙ্গ চিবিয়ে খাওয়ার চেয়ে তা দিয়ে চা তৈরি করে খেলে শরীরের উপকারিতা আরও বেড়ে যায়? চলুন, জেনে নিই।
কিভাবে বানাবেন লবঙ্গ চা?
এক কাপ পানি একটি পাত্রে নিয়ে গরম করুন। পানি ফুটে উঠলে তাতে দিন এক চা চামচ লবঙ্গ। এবার ১৫ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিন। এরপর গ্যাস বন্ধ করে আরও ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। পানি ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। স্বাদ বাড়াতে চাইলে মধু ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
লবঙ্গ চায়ের ৭টি গুরুত্বপূর্ণ উপকারিতা
১.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সংক্রমণের আশঙ্কা কমে।
২. হজমের সহায়ক
লবঙ্গ চা খেলে হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সহায়তা করে। এতে গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমে যায়।
৩. দাঁতের ব্যথা উপশমে কার্যকর
লবঙ্গের অন্যতম উপাদান ইউজেনল, যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। দাঁত বা মাড়ির ব্যথা কমাতে এটি উপকারী। মুখের জীবাণুও নাশ করতে সক্ষম।
৪. ফুসফুসের যত্নে
লবঙ্গ চা শরীরে জমে থাকা কফ তরল করতে সাহায্য করে। নিয়মিত খেলে ফুসফুসের সংক্রমণ কমে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকে।
৫. ওজন নিয়ন্ত্রণে সহায়ক
লবঙ্গ চা বিপাকের হার বাড়াতে সাহায্য করে। ফলে ক্যালরি খরচ বাড়ে ও ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে।
৬. ক্যানসার প্রতিরোধে সম্ভাবনাময়
লবঙ্গের প্রদাহনাশক উপাদান কোষে ক্যানসারের বৃদ্ধি রোধ করতে পারে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এটি বাতের ব্যথাও কমাতে সহায়ক।
৭. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে
লবঙ্গ চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আদা মিশিয়ে খেলে এর প্রভাব আরও বাড়ে।
প্রাকৃতিক উপায়ে শরীরের যত্ন নিতে চাইলে লবঙ্গ চা হতে পারে এক সহজ ও কার্যকর পদ্ধতি। তবে কারও যদি কোনও এলার্জি বা বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। নিয়মিত চায়ের রুটিনে লবঙ্গ ব্যবহার আপনাকে দিতে পারে ভিতর থেকে সুস্থ থাকার ভরসা।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






