শিশুকে ডিম খাওয়ানো কী নিরাপদ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৪ ২ জানুয়ারি ২০২১
ডিম হচ্ছে নিউট্রিশনের পাওয়ারহাউস। আমরা সবাই জানি এটি সম্পূর্ণ খাদ্য। এ দিয়ে সুস্বাদু খাবার তৈরি করা খুব সহজ। বাচ্চারাও তা খেতে পছন্দ করে। কিন্তু ডিম থেকে অনেকেরই অ্যালার্জি হয়। সেই কারণে শিশুদের সেটি খাওয়াতে ভয় পান অনেক বাবা-মা।
এখন জেনে নিন বাচ্চাদের ডিম খাওয়ানো সত্যিই কতটা নিরাপদ? কোন বয়স থেকে তাদের তা খাওয়ানো যেতে পারে? এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? আগে ডাক্তাররা অন্তত ২ বছর বয়স না হওয়া পর্যন্ত শিশুদের ডিম দিতে বারণ করতেন। কিন্তু আজকাল তারা তা মানছেন না। চিকিৎসকরা বলছেন, যে বয়স থেকে শিশু কঠিন খাবার চিবিয়ে খেতে শিখবে, তখন থেকেই তাদের ডিম খাওয়ানো যেতে পারে। অর্থাৎ ৬ মাস বয়স থেকেই বাচ্চাকে তা খাওয়াতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, যেসব খাবারে অ্যালার্জির প্রবণতা থাকে, সেসব যত তাড়াতাড়ি বাচ্চাকে খাওয়ানো যায় শুরু করা উচিত। এ ধরনের খাবার তাদের খাওয়ানো শুরু করতে যত দেরি করা হবে, ততই তা থেকে তার অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আগেকার দিনে বলা হতো শিশুকে শুধু ডিমের কুসুম খাওয়াতে। কারণ এতে অ্যালার্জেন থাকে না বলে মনে করা হতো। কিন্তু আজকাল বিশেষজ্ঞরা ডিমের পুরো অংশটাই বাচ্চাকে খাওয়ানোর পরামর্শ দেন।
সন্তান যখন নিজে বসতে পারবে এবং মাথা সোজা রাখতে পারবে, তখন বুঝবেন যে তাকে কঠিন খাবার খাওয়ানোর সময় এসে গেছে। এসময় থেকেই বাচ্চাকে ডিম খাওয়াতে পারেন। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের মতে, শিশুকে এক সময় একটাই নতুন খাবার খাওয়ান। এরপরে ২-৩ দিন অপেক্ষার পরে তাকে অন্য কোনও নতুন খাবারের সঙ্গে পরিচয় করান। এ ২-৩ দিনে লক্ষ্য রাখুন তার কোনও রকম অ্যালার্জি বেরোচ্ছে কিনা।
শিশুকে কখনই আধসিদ্ধ দেবেন না। ভালো করে সিদ্ধ করা ডিমই তার জন্য উপযুক্ত। এটি সিদ্ধ করে তারপর ভালো করে চটকে নিন। তা বাচ্চা এমনি খেতে না পারলে বেবি ফুডের সঙ্গে মিশিয়েও খাওয়াতে পারেন। ডিম খাওয়ার পর শিশুর শরীরে লাল দাগ, চুলকানি, নিশ্বাসের কষ্ট, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, লাল চোখ, বমি, পেট ব্যথা বা ডায়েরিয়া দেখা দিলে বুঝবেন খাদ্যটি তার সহ্য হচ্ছে না। সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী