সমৃদ্ধ সংস্কৃতির অপমৃত্যু
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ১৯ ফেব্রুয়ারি ২০২২
শত শত হিরো আলমের দেশে এক হিরো আলমকে বকাঝকা করে কি লাভ? সুস্থ সংস্কৃতির অপমৃত্যু তো তখনই হয়েছে যখন ভালো কিছু অভিনেতা সস্তা জনপ্রিয়তা লাভের আশায় ভাঁড়বেশে দর্শকের সামনে নিজেকে হাজির করলেন। অন্যদিকে বাবা মা ভাই বোন সম্মিলিত তথা আবহমান বাংলার সামাজিক গল্প সমৃদ্ধ নাটকের গায়ে তথাকথিত সিরিয়াস বা ধীরগতির নাটক তকমা লাগিয়ে নির্বাসিত করা হলো পরিবার বেষ্টিত ম্যাসেজ ভিত্তিক নাটক গুলোকে।
একাধিক শিল্পী ও নির্মাতাকে কোণঠাসা করা হলো। সিরিয়াস নাটক মানেই পাবলিক খায় না (দর্শক দেখে না) এমন তথ্য উপস্থাপন করে স্বার্থান্বেষী কিছু মহল নিজেদের অসত্য বাণী প্রচার করা শুরু করলো। একপর্যায়ে সবকিছুকে ছাপিয়ে ভিউ প্রতিযোগীতার মধ্য দিয়ে মূল্যায়ন পেতে থাকলো বিভিন্ন মাধ্যমে প্রচারিত আধুনিকতার নামে অশ্লীলতা ও কৌতুকের নামে ভাঁড়ামি সম্বলিত সমাজ নষ্টের উপকরণে ভরপুর নাটকের নামে কিছু কনটেন্ট।
রহস্যময় লক্ষ লক্ষ ভিউয়ের সংবাদে সয়লাব হতে থাকলো সোশ্যাল মিডিয়া। অস্থির সময়ের সুযোগ নিয়ে অনুপ্রবেশ ঘটলো ডিস ব্যবসায়ী হিরো আলমের। অনুকূল স্রোতে তিনিও দাপিয়ে বেড়ানো শুরু করলেন মিডিয়া জগতের বিভিন্ন অঙ্গনে। তিনি নায়ক, তিনি বিভিন্ন ভাষার গায়ক। এই দেখে অনেকে জাত গেলো জাত গেলো বলে বক্ষ চাপড়ানো শুরু করলেন।
কিন্তু যখন কিছু প্রতিষ্ঠিত শিল্পী অস্থির অঙ্গভঙ্গির মধ্য দিয়ে গলার রগ ফুলিয়ে উচ্চস্বরে সংলাপ পরিবেশন করে ড্রইংরুম দর্শকদের বিরক্তির উদ্রেক হলেন তখন কথিত ভিউয়ের প্রসংশায় তোলপাড় সোশ্যাল মাধ্যম। এই একই ভিউয়ের দাবিতে সম্মুখে পথচলা সহজ হয়েছে হিরো আলমদের। তাহলে দোষ কার? এক হিরো আলম দিয়েই কিন্তু দিনের শেষ নয়।
পরিবর্তনের দোহায় দিয়ে যদি বর্তমান অবস্থা চলতেই থাকে তাহলে উঁচু নাক নিচু করে ও গায়ের চামড়া সহনীয় পর্যায়ে নিয়ে আরো অসংখ্য হিরো আলমকে গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। অতএব বিড়ালের গলাই ঘন্টা বাঁধার এখনি সময়। রক্ষা করতে হবে আমাদের ঐতিহ্যময় সংস্কৃতি। তানাহলে অদূর ভবিষ্যতে হিরো আলমদের হাতেই থাকবে তথাকথিত ভিউয়ের পাহাড়।
লেখক: সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স