সেলুনে গিয়ে আক্রান্ত হতে পারেন ভয়ানক রোগে, জেনে নিন কারণগুলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১০ ৩১ জানুয়ারি ২০২৪
ছেলেটি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। ভর্তি হওয়ার আগে মেডিকেল টেস্ট করতে গিয়ে সে জানলো তার হেপাটাইটিস পজিটিভ। এ সংবাদে নিমিষেই পরিবারের সব আনন্দ বিভীষিকাময় হয়ে উঠলো। সে ভাবতে লাগলো কীভাবে হেপাটাইটিসে আক্রান্ত হলো, অনেক চিন্তার পরে সে আবিষ্কার করলো সম্প্রতি সে সেলুনে গিয়েছিলো চুল কাটতে। সম্ভবত সে সেলুন থেকেই হেপাটাইটিসে আক্রান্ত। সেলুন থেকে এমন সব মারাত্মক রোগে নিজের অজান্তেই আক্রান্ত হতে পারেন আপনিও।
সচেতন থাকতে করণীয়
এক. সেলুনে খেয়াল রাখবেন যাতে আপনার জন্য নতুন ব্লেড ব্যবহার করা হয়। অনেক সময় খরচ বাঁচাতে একই ব্লেড অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে একজনের রোগ অন্যের শরীরে প্রবাহিত হয়। এভাবে এইডস ও যৌনরোগ সংক্রমিত হওয়ার আশঙ্কাও থাকে।
দুই. মরিচা ধরা সামগ্রী যাতে ব্যবহার না করা হয় সেদিকে খেয়াল রাখবেন।
তিন. সেলুনে ব্যবহৃত তোয়ালে, চাদর এবং অন্যান্য ব্যবহারযোগ্য জিনিসপত্র পরিষ্কার কিনা তা নিশ্চিত হোন। এছাড়াও সেলুনের জিনিসপত্র নিয়মিত স্যানিটাইজ করা হয় কিনা তা সম্পর্কে খোঁজ নিন।
চার. সেলুনে যাওয়ার আগে নিজের ত্বক সম্পর্ক সচেতন থাকুন। ফোড়া কিংবা ক্ষত অথবা কোনো ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকলে সেলুনে যাওয়া থেকে বিরত থাকুন।
পাঁচ. সেলুনে কর্মরতরা লাইসেন্সপ্রাপ্ত, প্রশিক্ষিত এবং শারীরিকভাবে সুস্থ কিনা সে বিষয়ে সচেতন থাকুন।
ছয়. সেলুন পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কিনা তা খেয়াল রাখুন। নোংরা সেলুন এড়িয়ে চলুন।
সাত. ধূমপান মুক্ত সেলুন কিনা তা নিশ্চিত হতে পারেন।
আট. নিরাপদ থাকার জন্য আপনি আপনার সঙ্গে নিজস্ব সরঞ্জামগুলো নিয়ে যেতে পারেন।
সেলুনে স্বাস্থ্য সুরক্ষার এ বিষয়গুলো নিয়ে যেমন আমাদের নিজেদের মাঝে সচেতনতা জরুরি তেমনি সেলুনে কর্মকর্তাদেরও সচেতনতা অনেক বেশি জরুরি। অসচেতনতায় মেধাবী ছেলেটির মত নিজের জীবনে বিপদ নেমে আসতে পারে।
লেখক: ডা. কামরুজ্জামান নাবিল
বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা