স্টোরিজ অব আর্টিস্ট ড্রিমস...
হাসানুজ্জামান সাকী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০২ ৩ এপ্রিল ২০১৯
রেখা আহমেদকে কে না চেনেন। দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন নিউ ইয়র্কে। সম্প্রতি এ শহরে বসতি গড়েছেন শিরিন বকুল। টিটু গাজী ও গোলাম সারোয়ার হারুনও আছেন এ শহরে অনেকদিন। নাট্যজন গাজী রাকায়েতের বড় ভাই টিটু গাজী অভিনয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন কয়েক বছর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভালে। টিটু ও রাকায়েত পরিবারের দ্বিতীয় প্রজন্ম মিথিলা গাজী। তার স্বামী জেরিমি পেরেজও অভিনয় করছেন। আছেন এজাজ আলম, বসুনিয়া সুমন, প্রতিমা সুমি, রেশমা চৌধুরী, জেফ হোসেন, শিশুশিল্পী দয়িতা তালকুদারসহ আরও অনেকে। আর আছেন বিশেষ একজন— ভারতীয় অভিনয়শিল্পী গার্গী মুখার্জি। সবাই নিউ ইয়কের্র নাট্য গ্রুপ ঢাকা ড্রামার সদস্য।
২৭ মার্চ ছিল ওয়ার্ল্ড থিয়েটার ডে। এ উপলক্ষে ঢাকা ড্রামার উদ্যোগে ৩১ মার্চ অনুষ্ঠিত হলো নাট্য উৎসব। প্রতি বছরই ঢাকা ড্রামা অন্য আরো সংগঠনকে সঙ্গে নিয়ে বড় আয়োজনে দিবসটি উদযাপন করে থাকে। জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের উৎসবে এছাড়া আরও পাঁচটি নাট্য সংগঠন অংশ নেয়। সংগঠনগুলোর মধ্যে ছিল নিউ ইয়র্কের ড্রামা সার্কল, কৃষ্টি, শিল্পাঙ্গন, নিউ জার্সির ভারতীয় কলা কেন্দ্র ও ব্যক্তিগতভাবে আলাদিন উল্লাহ। আলাদিন উল্লাহ নিজেই স্বনামে খ্যাত। সম্প্রতি নিউ ইয়র্কের বিখ্যাত ব্রডওয়ে শোতে তার ‘ডিশওয়াশার ড্রিমস’ সুনাম কুড়িয়েছে। তিনি এখন হলিউডের বড় ছবিতে অভিনয় করছেন।
উৎসবে ঢাকা ড্রামা নতুন নাটক ‘স্টোরিজ অব জ্যাকসন হাইটস’ মঞ্চস্থ করেছে। বাংলাদেশি এক অভিবাসীর অভিবাসন-সংগ্রামের কাহিনী নিয়ে মঞ্চায়িত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সারোয়ার হারুন। মূলভাবনা, নাট্যায়ন ও অনুবাদ গার্গী মুখার্জীর।
আপনারা নিশ্চয়ই ভাবছেন, অনুবাদের বিষয় এল কোথা থেকে। আসলে পুরো নাটকটি ইংরেজিতে মঞ্চস্থ হয়েছে। ভারতীয় গার্গীরা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, বিসর্জন, স্ত্রীর পত্র ইংরেজি ভাষায় মঞ্চস্থ করেছেন এর আগে। মহাশ্বেতা দেবীর নাটক কিংবা সৈয়দ শামসুল হকের নূরুলদীনের সারাজীবনও ইংরেজিতে মঞ্চস্থ করেছে পশ্চিমবঙ্গের নাট্য সংগঠন। এমন উদাহরণ আরও আছে। কিন্তু নিউইয়র্কে বাংলাদেশি কোনো নাট্যদলের এটিই প্রথম ইংরেজি নাটক মঞ্চায়ন। এখানেই ঢাকা ড্রামার উপস্থাপনার ভিন্নতা।
নিউ ইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারটি খুবই আকর্ষণীয়। এখানে এলে এর বাইরের-ভেতরের পরিবেশ দেখে মন ভরে ওঠে। প্রতিটি নাটক শেষে সামান্য বিরতিতে ছোলা, চানাচুর, মুড়ি আর চায়ের স্বাদ নিতে নিতে নীচের ক্যান্টিনে খানিক আড্ডা জমে ওঠে। সেই আড্ডায় উঠে আসে কত কত প্রসঙ্গ। এদিনের আয়োজন যত সুন্দর ছিল সেই তুলনায় দর্শক সমাগম যে আরও একটু বেশি হতে পারতো সেই আক্ষেপ করছিলেন কেউ কেউ।
নিউ ইয়র্কে নাট্যশিল্পীদের অনেকেরই এখন স্থায়ী বসবাস। প্রতিনিয়ত এখানে নানাবিধ অনুষ্ঠানে অংশ নিতে কিংবা বেড়াতে আসছেন ঢাকার নাট্যজগতের অনেকে। এবার ঢালিউডে অংশ নিতে ইতোমধ্যে এখাসেন এসেছেন এক সময়ের তুখোড় থিয়েটারকর্মী জাহিদ হাসান, সাজু খাদেম। এসেছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা আরফান আহমেদ। টিভি নাটকেই তাদের সবার এখন ব্যস্ততা। জাহিদ-সাজুরা এখন সেলিব্রেটি। সেলিব্রেটি হলে কী থিয়েটারকর্মী পরিচয়টা লুপ্ত হয়ে যায়? এজন্যেই কী নিউ ইয়র্কে নাটক নিয়ে এমন অনিন্দ্যসুন্দর আয়োজনে তাদের পাওয়া গেল না। নাকি আয়োজকরা তাদের আমন্ত্রণ জানাতে ব্যর্থ হয়েছেন। এসব নিয়েও আড্ডায় কিছুক্ষণ তর্ক-বিতর্ক চললো।
নিউইয়র্কে টিভি নাটক খুব একটা হয় না। এখানে শুটিং করা বেশ কঠিন ও ব্যয়সাধ্য ব্যাপার। কিন্তু এখানে থিয়েটারটা বেশ চালু রেখেছেন রেখা আহমেদ, শিরীন বকুল, মুজিব বিন হক, সুলতান বোখারী, শিবলী নোমানী, গোলাম সারোয়ার হারুনরা। লং আইল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলামও সেই বন্ধুর পথে হাঁটছেন। এক সময় যেমন হেঁটেছেন জামালউদ্দিন হোসেন-রওশনআরা হোসেন কিংবা নার্গিস আহমেদ, জহির মাহমুদ ও মোস্তাক আহমেদরা।
থিয়েটারকর্মী খাইরুল ইসলাম পাখি এখন নিউ ইয়র্কের ব্রঙ্কসে থাকেন। অন্যপ্রান্ত লং আইল্যান্ডে থাকেন এক সময়ের থিয়েটারকর্মী টনি ডায়েস। অনুজকে নিয়ে অগ্রজ পাখির মনটা স্বপ্নে উড়ে উড়ে বেড়ায়। থিয়েটার নিয়ে পুরো আমেরিকা ঘুরে বেড়াতে চান তিনি। পাখির স্বপ্ন কতটা বাস্তবতা পাবে সময়ই হয়তো তা বলে দেবে। তবে তাঁর স্বপ্নের সারথী হতে চাই আমরা।
থিয়েটারকর্মীরা নিউ ইয়র্কে সতীর্থ হিসেবে পেয়েছেন নিবেদিতপ্রাণ আরও কিছু নাট্যকর্মীকে। রোববার নাট্য উৎসবে যাদের পরিবেশনা দেখেছে থিয়েটারপ্রেমীরা। এ নিবেদিতরা কেউ চাকরি ছেড়ে, পরিবারকে সময় না দিয়ে, নিজেদের শারীরিক অসুস্থতাকে অবজ্ঞা করে সময় দিয়েছেন, এখনও সময় দিচ্ছেন। কেউ কেউ নিজের পকেটের টাকা ঢালছেন শিল্পের পিছনে।
ঢাকা ড্রামা যে নাটক মঞ্চস্থ করেছে তাতে তারা অভিবাসন-সংগ্রামীদের গল্প তুলে এনেছে। তা দেখে কখনো দর্শকদের চোখে জল এসেছে, কখনো উপস্থাপনার ঢঙে ঠোঁটের কোণে ফিক হাসি ফুটেছে। কিন্তু যারা অনেক ত্যাগ-তীতিক্ষায় অভিনয় করে যাচ্ছেন তাদের সংগ্রামের কাহিনীটা কিন্তু কোনো অংশে কম নয়।
স্টোরিজ অব জ্যাকসন হাইটস-এর মতো কেউ একদিন হয়তো শিল্পীদের বেদনা নিয়ে লিখবেন নতুন কোনো নাটক—স্টোরিজ অব আর্টিস্ট ড্রিমস।
লেখক: নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু



