হলফনামায় যেসব সম্পদের বিবরণ দিলেন ফয়জুল করীম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৫ ১ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীন প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে বরিশালের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তখন নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছিলেন।
দুটি হলফনামা বিশ্লেষণে দেখা যায়, গত সাত বছরে চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা ফয়জুল করীমের যেমন আয় বেড়েছে- তেমনি বেড়েছে সম্পদের পরিমাণ। এমনকি প্রার্থীর নিজের পাশাপাশি সম্পদ অর্জন করেছেন তার স্ত্রীও।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী ৫৩ বছর বয়সী, এমএ পাস সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বর্তমানে দাওয়াত ও শিক্ষকতা পেশায় আয় ১৪ লক্ষ ২৮ হাজার টাকা। এর মধ্যে এ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ ৩ লাখ ২২ হাজার, মাহফিলের সম্মানি ৪ লাখ এবং শিক্ষকতা করে আয় করেন ৭ লক্ষ ৬ হাজার টাকা।
সাত বছর আগে অর্থাৎ ২০১৮ সালে তার আয় ছিল ৭ লক্ষ ৪০ হাজার ৭৯৮ টাকা। এর মধ্যে দোকান ভাড়া দিয়ে ৩ লাখ ৬ হাজার এবং হাদিয়া বাবদ ৪ লাখ ৩৪ হাজার ৭৯৮ টাকা আয় করতেন তিনি। সেই হিসাবে সাত বছরের তার আয় বেড়েছে দ্বিগুণ।
বর্তমানে তার নিজের নামে নগদ ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকাসহ ৩৩ লক্ষ ১৩ হাজার ২২৩ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। পাশাপাশি উত্তরাধিকার সূত্রে ১ হাজার ৬০ শতাংশ এবং আরও ৩৭ দশমিক ৬০ শতাংশ জমি রয়েছে তার নামে।
এছাড়া তার স্ত্রী গৃহিনী ও ব্যবসায়ী তাসলিমা আক্তারের নামে নগদ ৭ লক্ষ ২০ হাজার টাকা অস্থাবর সম্পদ দেখানো হয়েছে। পাশাপাশি ১৮৭ ভরি উপহারের স্বর্ণালঙ্কারসহ মোট ৩ কোটি ৪১ লক্ষ ৬৫ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে স্ত্রীর নামে। স্থাবর সম্পদের তালিকায় কৃষি জমি, অকৃষি জমি, বাণিজ্যিক ভবন, এপার্টমেন্টসহ মোট ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকার সম্পদ আছে তার।
পূর্বে অস্থাবর সম্পদের তালিকায় প্রার্থীর নিজের নামে নগদ ৫ লক্ষ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭ লক্ষ ৫০ হাজার, ১০ লাখ টাকা মূল্যের যানবাহন, স্বর্ণ ও অন্যান্য অলঙ্কার ১ লক্ষ ৯৩ হাজার ২৮২ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লক্ষ টাকা ও আসবাবপত্র এক লক্ষ ২০ হাজার টাকা ছিল।
এছাড়া ৩ লক্ষ ৭৪ হাজার ১৪৮ টাকা মূল্যের স্থাবর সম্পদ ছিল। তবে ২০১৮ সালে স্ত্রীর নামে কোন অস্থাবর, স্থাবর সম্পদের তথ্য হলফনামায় দেখাননি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই কেন্দ্রীয় নেতা। সেই হিসাবে গত ৭ বছরে নিজের আয়ের পাশাপাশি স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর সম্পদ বেড়েছে।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





