কেরালায় আকস্মিক বন্যা: ২২ জনের মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৭ ৯ আগস্ট ২০১৯
টানা ভারী বর্ষণ এবং নদী-খালের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশ। প্রদেশটির বন্যা ও ভূমিধসে গত বৃহস্পতিবার থেকে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে ।
ভারতীয় টেলিভিশন এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, টানা বৃষ্টির কারণে কেরালার সামগ্রিক অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। বন্যার কবলে পড়ে সবচেয়ে খারাপ অবস্থা কোচির। আগামী রোববার বিকাল তিনটা পর্যন্ত কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।
কেরালার ওপর দিয়ে প্রবাহিত পেরিয়ার নদী এবং কোচি বিমানবন্দরের পাশের একটি খালের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন তা বাড়ছেই। বন্যার কবলে পড়ে ২২ জনের প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৩৫০ জন মানুষ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কেরালায় আগামী কয়েকদিন আরও ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রদেশটির ওয়েনাড, ইডুক্কি, মালাপ্পুরম এবং কোজিকোড জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে রাজ্য সরকার।
বৃহস্পতিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রদোশিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সঙ্গে বৈঠক করেছেন। তিনি নিজে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকি করেছেন এবং সরকারি কর্মকর্তাদের বিষয়টি তদারকি করার নির্দেশ দিয়েছেন।
সন্ধ্যায় ওয়েনাডের একটি চা বাগানে ভূমিধসের ঘটনায় শ্রমিকদের অনেকগুলো বাড়ি ধসে পড়ে বানের জলে ভেসে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিধসের ঘটনায় আনুমানিক দেড়শো মানুষ আটকা পড়েছে এবং ২০০ মানুষকে উদ্ধার করা হয়েছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


