ডাকসু নেতাদের স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে প্রধানমন্ত্রীর আহবান
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:০৪ ১৭ মার্চ ২০১৯
ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ছাত্রসমাজের জন্য কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ ডাকসুর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানমঞ্চে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর, ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে যারা নির্বাচিত হয়েছে, তোমরা একেকজন নেতা হিসেবে নির্বাচিত হয়েছে। সেখানে নেতা হিসেবে তুমি ছাত্রসমাজকে কতটুকু দিতে পারলে এটাই বড় বিষয়।... নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যদি কাজ করতে পার তবেই সফল নেতা হতে পারবে।
ভবিষ্যতের নেতা খুঁজতে ডাকসু নির্বাচন দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৮ বছর এই নির্বাচন বন্ধ ছিল। আমরা ভবিষ্যৎ নেতৃত্ব খুঁছছি। আমরা স্কুল থেকে এ প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমরা স্কুল ক্যাবিনেট শুরু করেছি। এ জন্য যেন ছোট বেলা থেকে একটা গণতন্ত্র চর্চার অভ্যস ছাত্রছাত্রীদের মাঝে গড়ে ওঠে।
তিনি বলেন, নেতৃত্ব গড়ে তোলার জন্য এই নির্বাচন যে কত গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছি এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের দেশে আবার একটা সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে। রাজনীতিটা করে যেন একটা নেতৃত্ব গড়ে ওঠে সেটাই আমরা চেয়েছি।
শেখ হাসিনা বলেন, তারুণ্যে যে মেধা সেই মেধাটাকে আমরা দেশের কাজে লাগাতে চাই। সেই মেধাটাকে আমরা দেশের উন্নয়নের কাজে লাগাতে চাই।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর নির্দেশ ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নির্দেশ ছিল। কোন ভাবে যেন এই জাতীয় ঘটনা (অস্ত্রবাজি, বোমাবাজী) আবার ঢুকতে না পারে। আমি শান্তিপূর্ণ পরিবেশ চাই।
ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগ থেকে প্যানেল দিয়েছি, সেখানে আমাদের ভিপি জয় লাভ করেনি। আমি বলেছি জিততে যখন পারনি, যে জিতেছে তাকে গিয়ে অভিনন্দন জানাবে।
ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
ডাকসু ভিপি, জিএস, এজিএস ছাড়াও প্রতিটি হল সংসদ থেকে নির্বাচিত ভিপিরা বক্তব্য রাখেন।
ডাকসু নেতারা তাদের বক্তব্যেআবাসন সংকটসহ বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, তিনি তাদের বক্তব্যের নোট নিয়েছেন এবং দাবি পূরণের আশ্বাস দেন।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












